
যশোর প্রতিনিধি : যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকায় বেনাপোল থেকে খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে তুষ ভর্তি একটি ট্রাক বেনাপোল থেকে খুলনার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি চাঁচড়া বাবলাতলা এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকে রক্ষা করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে উল্টে যায়। এতে ২ জন পথচারী আহত হয়। এ সময় ট্রাক চালক পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিরউদ্দিন নামে একজন মারা যান। নিহত নাজিরউদ্দিন যশোর চাঁচড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। আহত ইন্দ্রা খুলনার বয়রা থানার রায়মোহন গ্রামের বাসিন্দা। মরদেহ হাসপাতালের মর্গে আছে।