By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে ডেভোলপার ফ্ল্যাট দখল, চাঁদাবাজি ও বোমা হামলার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ডেভোলপার ফ্ল্যাট দখল, চাঁদাবাজি ও বোমা হামলার অভিযোগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ডেভোলপার ফ্ল্যাট দখল, চাঁদাবাজি ও বোমা হামলার অভিযোগ

Last updated: 2025/11/09 at 1:20 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোরে ফ্ল্যাট দখল,চাঁদাবাজি, বোমা হামলা ও হত্যার হুমকির অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ডেভোলপার প্রতিষ্ঠান এস. এইচ. বিল্ডার্সের পরিচালক এস. এম. রফিকুল ইসলাম হীরক।
রোববার (৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় জমির মালিক রশিদুল হাসান মনা, শুভাকাঙ্ক্ষী টিপু সুলতানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হীরক অভিযোগ করেন, যশোর শহরের ওয়াপদা অফিসের সামনে ৭৬, কারবালা রোডে “হাসান টাওয়ার” নামে একটি বহুতল ভবন নির্মাণের কাজ তিনি ডেভোলপার হিসেবে করে আসছিলেন। কিন্তু ভবনটির ষষ্ঠ তলার দক্ষিণ-পশ্চিম পাশের একটি ফ্ল্যাটের তালা ভেঙে জমির মালিক তাসলিমা হাসান,ফেনসি হাসান,তার ছেলে মেহেরাফ, আত্মীয় আনোয়ার গাজী, তুষার গাজী ও জিসানসহ কয়েকজন জোরপূর্বক দখল করে নেন।
তিনি বলেন,“দখলকারীরা ফ্ল্যাটের নির্মাণসামগ্রী লুট করে প্রায় সাত লাখ টাকার ক্ষতি করেছে এবং ফ্ল্যাটে থাকা সামগ্রী ভাঙচুর করে আরও দেড় লাখ টাকার ক্ষতি সাধন করেছে।” তিনি অভিযোগ করেন দীর্ঘ প্রায় ১২ বছর ধরে তারা অত্যাচার নির্যাতন চালাচ্ছে আমার পরিবারের প্রতি। এস এম রফিকুল ইসলাম হীরক আরও অভিযোগ করেন, গত ৩০ ও ৩১ অক্টোবর রাতে ওই একই স্থানে ধারাবাহিকভাবে দুটি বোমা হামলার ঘটনা ঘটে, যা তাকে ও তার মাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি দাবি করেন। হামলার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এস. এম. রফিকুল ইসলাম হীরক জানান,তাসলিমা হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে নানা উপায়ে হয়রানি করছে।“তারা আমার গোডাউনের মালামাল বিক্রি করে দিয়েছে,অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছে এবং বিভিন্ন সময়ে ফোনে হত্যার হুমকিও দিয়েছে,” বলেন তিনি।
তিনি আরও জানান, এসব বিষয়ে একাধিকবার কোতোয়ালী মডেল থানায় জিডি করা হলেও এখনো কোনো আইনি প্রতিকার পাননি। তিনি ও তার পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করেছেন। এসব কারণে এস এম রফিকুল ইসলাম হীরকের মা প্রায় অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন একজন বড় মাপের পুলিশ কর্মকর্তার ভয় দেখান তাসলিমা হাসান ও তার পরিবারের সদস্যরা। তিনি বলেন পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে আমার পরিবারকে গুম খুন রকমের ভয় দেখান সবাইকে।
সংবাদ সম্মেলনের এস এম রফিকুল ইসলাম হিরক প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেন।

জন্মভূমি ডেস্ক November 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধে চিঠি
Next Article ফকিরহাটে বাসের চাপায় শিশু নিহত
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 11 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?