যশোর অফিস : তাল খাওয়াকে কেন্দ্র করে গোলযোগের জের ধরে সদরের কামালপুর গ্রামে মারপিট ও ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। কামালপুর গ্রামের আঃ রহিমের স্ত্রী সালমা বেগম ৫ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলো ওই গ্রামের শহিদ হোসেনের ছেলে শাহিনুর রহমান (২৩) একই গ্রামের আলীর ছেলে শহীদ হোসেন (৪৫) আব্দুল কাদেরে স্ত্রী রিনা খাতুন (৩১) শহীদ হোসেনের ছেলে সাহেদ আলী (১৯) ও শহীদ হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৩৯)।
মামলায় সালমা বেগম বলেন, তাল খাওয়াকে কেন্দ্র করে গত ২১ মে রাতে আসামিদের সাথে ওই গ্রামের কালামের ছেলে বাদির স্বামী আঃ রহিমের বচসা হয়। বিষয়টি ওই সময়ই মীমাংসা হয়। কিন্তু আসামিরা বিষয়টি সহজ ভাবে নেয় না। ২৩ মে সকালে বাদীর স্বামী রহিম মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আসামিদের বাড়ির সামনের রাস্তায় পৌছালে শাবল, বার্মিজ চাকু লোহার রড, বাঁশের লাঠি নিয়ে মোটরসাইকেল দাঁড় করায়। মোটরসাইকেল দাঁড় করোনোর সাথে-সাথে আসামি শাহিনুর রহমান খুন করার উদ্দেশ্যে লোহার শাবল দিয়ে রহিমের মাথায় বাড়ি মারে। রহিম বাম হাত দিয়ে ঠেকালে কনুইতে লেগে হাড় ভেঙ্গে যায়। এসময় হোসেন আলীর স্ত্রী মনোয়ারা খাতুন ঠেকাতে গেলে আসামি বার্মিজ চাকুর আঘাতে ডান চোখে নীচে জখম হয়। হামলার স্বীকার রহিম ও মনোয়ারার চিৎকারে বাদি সালমা ঠেকাতে গেলে আসামিরা তাকেও মারপিট করে আহত করে। ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা চলে যায়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত