যশোর অফিস : স্বামীর নিজ নামীয় জমি তার স্ত্রী ও নাবালিকা মেয়ের নামে হেবা রেজিষ্ট্রি করে দেয়ার পর শিশু ছেলের চিকিৎসার জন্য প্লট আকারে বিক্রি করার উদ্যোগ গ্রহণ করায় দেবর ও ননদ কর্তৃক বাঁধা প্রদান ও ১০লাখ টাকা চাঁদাদাবি করে প্রাণ নাশের হুমকি এবং শ্লীলতাহানি ঘটিয়েছে। এ ঘটনায় ভাবী যশোর শহরের শাহ আব্দুল করিম রোড, খড়কী এলাকার অসুস্থ শেখ ইউসুফ আলীর ছেলে ফাতেমা বেগম গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলায় আসামি করেছেন দেবর মৃত শেখ আকবার আলীর ছেলে শেখ শহিদুল ইসলাম, সহোদর তৌহিদুল ইসলাম তৌহিদ, ননদ জুলেখাসহ তাদের ভাড়া করা অজ্ঞাতনামা সন্ত্রাসী ৩/৪জন।
মামলায় বাদী উল্লেখ করেন, তার স্বামী গত ৮ বছর যাবত মারাত্মক ভাবে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অসুস্থ এবং তিনি একজন প্রতিবন্ধী। স্বামী তার অসুস্থতার কথা চিন্তা করে বিগত ২০১৬ সালের ৮ ডিসেম্বর তার নিজ নামীয় চাঁচড়া ইউনিয়নের ১৯.২১ শতাংশ জমি এবং ১৭.৯০ শতক জমি তার ও তার নাবালিকা মেয়ে মোছাঃ শারমিন আক্তার লীনার নামে হেবা দলিলের মাধ্যমে রেজিষ্ট্রি করে দেয়। উল্লেখ্য, উক্ত জমির আর,এস রেকর্ড শ^শুর শেখ আকবারের নামে আছে। কিন্তু তিনি ২০০১ সালে মৃত্যুবরণ করেন। তার স্বামী কর্তৃক হেবাকৃত জমির নামপত্তন বাদির মেয়ে ও তার নামে রয়েছে। গত ২ মাস পূর্বে অর্থাৎ গত ১২ মে সকাল ১০টায় দেওয়ানী আদালতের কমিশন এ্যাডভোকেট আমিনুর রহমান (সার্ভেয়ার) কে নিয়ে জামি মাপতে গেলে উল্লেখিত আসামি দেবর ও ননদসহ তাদের ভাড়া করা সন্ত্রাসী অজ্ঞাতনামা ৩/৪জন হাতে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাদিকে ও সার্ভেয়ার সাহেবকে উক্ত জমি হতে জোর পূর্বক উঠিয়ে দেয়। দেবর শহিদুল বলে এই জমিতে প্রবেশ করতে হলে তাকে ৫লাখ টাকা চাঁদা দিতে হবে। তৌহিদ বলে এই জমিতে প্রবেশ করতে হলে তার স্বামীর ৪টি দোকান ঘরের ২টি তার নামে দিতে হবে অথবা ৫লাখ টাকা চাঁদা দিতে হবে। না দিলে উক্ত দাগের জমিতে বাদিকে প্রবেশ করতে দিবে না এবং ভাড়াটে সন্ত্রাসী দ্বারা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সর্বশেষ গত ৭ জুলাই সকাল ১০টায় সার্ভেয়ার নিয়ে উক্ত জমি পুনরায় পরিমান করতে গেলে পুনরায় শহিদুল ইসলাম ৫লাখ টাকা ও তৌহিদুল ইসলাম তৌহিদ ৫লাখ টাকা চাঁদা দাবি করে পুনরায় হুমকি দেয়। সেই সাথে কিল, ঘুষি, চড়, লাথি মারতে থাকে। শহিদুল ইসলাম শ্লীলতাহানী ঘটায়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত