By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত: আহত ৭
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত: আহত ৭
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত: আহত ৭

Last updated: 2024/07/12 at 4:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : আজ শুক্রবার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৭জন আহত। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়,যশোর-নড়াইল মহাসড়কে আজ শুক্রবার সকাল ৯টায় বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুরে ও সাড়ে ১১টায় করিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ সিদ্দিক হোসেন (৫০)দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে ও  রফিকুল গাজীপুর জেলার বাসিন্দা।এছাড়া আহতরা হলেন, একই গ্রামের মোস্তাক আলীর ছেলে মোঃ সুফিয়ান (২০), আক্কাস মোল্লার ছেলে মোঃ সাহিদুল (১৮), বারেক মোল্লা ছেলে আব্দুল মজিদ (৪৮), ও জালাল মোল্লার ছেলে মোঃ কবির হোসেন (৩৫)ও গাজীপুর জেলার রায়হান হোসেন, ফরিদ আলী ও রমজান আলী।

আহত ও তার স্বজনরা জানান, সকাল ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুরের ৭ব্যক্তি নছিমনে করে যাচ্ছিলেন। যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিন শ্রীরামপুর গ্রামের সাঈদ চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নছিমনে ধাক্কা দেয়। এতে মোঃ সিদ্দিক হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরো ৪জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে একই সড়কের করিমপুরে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে রফিকুল নামে একজন নিহত হন। এসময় আহত হন আরো ৩জন। আহতরা জানান, তাদের বাড়ি গাজীপুরে। যশোর থেকে মাছ বোঝাই করে তারা গাজীপুরে ফিরছিলেন। পথিমধ্যে করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে যশোরগামী একটি পিকআপ তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে চালকসহ তারা চারজন আহত হন। স্থানীয়রা তাদের তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং রফিকুল নামে অপরজনকে নড়াইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ওসি মোঃ রোকিবুজ্জামান জানান, দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকাপ উদ্ধার করেছে। তবে ট্রাক ও পিকআপের দুই চালক  পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে তীব্র আকার ধারন করেছে মধুমতি নদীর ভাংগন
Next Article ঝিনাইদহে পৌর মেয়র হিজলের উদ্যোগে শিশু খাদ্য বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?