By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Last updated: 2023/01/16 at 1:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে যশোর-মাগুরা মহা সড়কের পাঁচবাড়িয়া বেলতলায় করিম হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী বাসের চাকায় পিস্ঠ হয়ে নিহত হয়েছে। ও মনিরামপুর উপজেলার গরীব পুর চাঁন গ্রামের সড়কে সজীব হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র মটরসাইকেলের সাথে ইজিবিইকের ধাক্কায় নিহত হয়েছে। নিহত করিম হোসেন সদর উপজেলার খাজুরা গ্রামের শাজাহান হোসেনের ছেলে। অপরদিকে নিহত কলেজ ছাত্র সজীব হোসেন মনিরামপুর উপজেলার গরীবপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে মনিরামপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেনিতে প্রথম বর্ষে ভর্তি হয়েছে।

নিহত করিমের চাচা আব্দুল লতিফ জানান, সকালে বাড়ি থেকে মটর সাইকেল যোগে সাগর ও করিম ট্রেনিং করার জন্য যশোর আসছিল। যশোর মাগুরা সড়কের পাঁচবাড়িয়া বেলতলায় পৌঁছালে যশোরগামী সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় করিম মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাসের চাকা তার মাথার পিছনে চাপা দিয়ে চলে যায়। সাগর হোসেন রাস্তার পাশে পড়ে যাওয়ায় সুস্থ আছে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে করিম হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত সজীব হোসেনের চাচাতো ভাই নূর মোহাম্মদ জানান, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিজের গ্রামের ভিতর ঘুরছিলো এসময় মোটরসাইকেল পিছলে ইজিবাইকের সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পৌঁনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটিকে আটক করা সম্ভব হয়নি আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সজীব হোসেনের নিহতের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Next Article বিএনপি নেতা ডালিম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে : মনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?