By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে প্রথম আলো’র রজতজয়ন্তী অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে প্রথম আলো’র রজতজয়ন্তী অনুষ্ঠিত
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে প্রথম আলো’র রজতজয়ন্তী অনুষ্ঠিত

Last updated: 2023/11/10 at 3:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : আপোষহীন থেকে গত ২৫ বছর ধরে প্রথম আলো নিরোপেক্ষ সংবাদ প্রকাশ করে দেশের অগ্রগতিকে অবদান রেখে চলেছে। আরো অন্তত ১০০ বছর এভাবেই পত্রিকাটি দায়িত্ব পালন করুক- এই প্রত্যাশা রইল।
প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে গত বৃহস্পতিবার বিকালে যশোরে প্রীতি শুভেচ্ছা অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
বিকাল সাড়ে চারটায় যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা কথা পর্ব শুরু হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এশিয়ার নোবেল খ্যাত ম্যাগ সাইসাই পুরস্কার জয়ী আঞ্জেলা গোমেজ, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মো. শাহ্জাহান কবির, প্রেসক্লাব যশোরে সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, নাট্য সংগঠন বিবর্তন যশোর’র সভাপতি নওরোজ আলম খান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক শুভঙ্কর গুপ্ত, প্রথম আলোর প্রতিনিধি মাসুদ আলম, যশোর বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সুমন রেজা। শুভেচ্ছা কথামালার মাঝে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।
এ সময় ‘বন্দে মায়া লাগাইছে,পিরিতি শিখাইছে..গানটি পরিবেশন করেন মুস্তাইদ হাসান শাকিল। ‘যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার’ গানটি রাতুল হাসান খান এবং ‘অলিরও কথা শুনে বকুল হাসে’…গানটি গেয়ে শোনান সমৃদ্ধি ঘোষ।
এছাড়া যৌথ ও একক নৃত্য পরিবেশিত হয়। যৌথ নৃত্য পরিবেশন করেন স্নেহা ঘোষ ও বর্ণিতা সরকার এবং একক নৃত্য সোনালী ইয়াসমিন ও শিশু শিল্পী মনোজ্ঞা সরকার পরিবেশন করে। যৌথ কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু নুসরাত মিতু ও সুমন রেজা।
আঞ্জেলা গোমেজ বলেন, ‘প্রথম আলো গতানুগতিকতার চেয়ে ভিন্ন। সত্য খবর প্রকাশ করে বলেই প্রথম আলো অনন্য উচ্চতায় অবস্থান করছে’।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘২৫ বছর ধরে এই পত্রিকাটি আপোষহীনভাবে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে যাচ্ছে। প্রথম আলোর উত্তরাত্তর সাফল্য কামনা করছি’।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, ‘একটা ছোট উদাহরণ দিলে বোঝা যাবে প্রথম আলোর অবস্থান কোথায়। সেটা হলো, যশোর জেনারেল হাসপাতালের টেন্ডারবাজির একটি প্রতিবেদন প্রায় সব গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রথম আলোতে ওই খবরটি ভেতরের পাতায় তুলনামূলক কম গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছিলো। ওই ঘটনাটি তদন্তের জন্যে অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যখন চিঠি আসে। সেখানে দেখা যায়, শুধুমাত্র প্রথম আলোর সংবাদেরই উদ্ধৃতি দেওয়া হয়। অন্য কোনো গণ্য মাধ্যমের কথা কিন্তু বলা হয়নি। এর অর্থ হলো, সরকারের উচ্চ পর্যায়ের লোকজন মুখে যতই বলুন তারা প্রথম আলো পড়েন না। প্রকৃত পক্ষে প্রথম আলোর খবরকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এটাই প্রথম আলোর সাফল্য’।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২০২৭ বিশ্বকাপেও সাকিব-মুশফিককে চান হাথুরুসিংহে
Next Article গণতন্ত্রের চেয়ে নির্বাচনের গুরুত্ব বেশি : সিইসি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?