By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে ফেনসিডিল-ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ফেনসিডিল-ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ফেনসিডিল-ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

Last updated: 2023/05/23 at 3:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিল, ২০০ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য রাখার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে। আটককৃতরা হচ্ছে যশোর সদর উপজেলার শানতলা উত্তরপাড়ার মৃত আজিজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম, চাঁচড়া বাজার মোড় মধ্যপাড়ার ইনছান মিয়া ওরফে ইনছান আলীর ছেলে রকিবুল ইসলাম রুবেল ওরফে রফিকুল ইসলাম ওরফে বড় রুবেল, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত কেষ্টপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে কিতাব আলী ও নড়াইল জেলার কালিয়া উপজেলার নলডাঙ্গা গ্রামের বর্তমানে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ভবেরবেড় (মধ্যপাড়া) মৃত কাকন খানের ছেলে সোহেল খান। এ ঘটনায় যশোর কোতয়ালি থানা, শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানায় আলাদা চারটি মামলা হয়েছে। আটককৃতদের সোমবার ২২ মে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গত রোববার দিবাগত গভীর রাতে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে সোহেল খানকে আটক করে। এসময় তার কাছ থেকে  ১০৫পিস ইয়াবা উদ্ধার করে। সোহেল খানের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছেন। ডিবি’র এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামসহ একদল ফোর্স রোববার ২১ মে রাত সাড়ে ১১ টায় শার্শা থানাধীন বাগআঁচড়া গ্রামের জনৈক রজব আলী মাষ্টারের মালিকানাধীন ভাইভাই স্যানিটারী দোকানের সামনে থেকে কিতাব আলীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে, সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার ২১ মে বিকেল সাড়ে ৪ টায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের যশোর টু চৌগাছা সড়কের চুড়ামনকাটি গ্রামের রেলগেটের সামনে থেকে মফিজুল ইসলামকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়া,সদর পুলিশ ফাঁড়ীর একদল ফোর্স রোববার ২১ মে সন্ধ্যা সোয়া ৭ টায় শহরের পৌরসভার ১নং ওয়ার্ডস্থ সিটি কলেজপাড়া সুমন ঝড়ুদের টিনসেড পাকা ঘর এর ভাড়াটিয়া রবিউল ইসলাম রবি এর বসত ঘরের টয়লেটের মধ্যে থেকে ৯৫পিস ইয়াবা, ৪শ’ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৯শ’ ৮০ টাকা উদ্ধার করে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে রকিবুল ইসলাম রুবেল ওরফে রফিকুল ইসলাম ওরফে বড় রুবেলকে আটক করে। এসময় তার সহযোগী মোল্যাপাড়া মুনসুর মোল্যার ছেলে টিপু, চাঁচড়া  বর্তমানে শহরের সিটি কলেজপাড়া  ইনছান মিয়া ওরফে ইনছান আলীর ছেলে রাসেল, শহরের সিটি কলেজপাড়া হামিদ শিকদারের ছেলে রবিউল ইসলাম রবি ও তার স্ত্রী রোজি বেগম পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
Next Article সুন্দরবনের অভয়ারন্যে মাছ ধরার সময় ৮ জেলে আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসকের যোগদান

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?