
যশোর অফিস : যশোরের ডিবি পুলিশ আলাদা তিনটি অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৬জনকে গ্রেফতার করেছে। এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে চৌগাছার ব্রাকপাড়া গ্রাম থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এরা হলো দিঘল সিংহা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আরিফ হোসেন (৩৫), কারিগরপাড়ার মৃত জামাত আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৩) এবং যশোর শহরতলীর ঝুমঝুমপুর হঠাৎপাড়ার মৃত শহীদ মিয়ার ছেলে আইয়ুব (৫৮)।