
যশোর অফিস : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল ইসলাম খান সাগরের বিরুদ্ধে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তুহিন খানকে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল ২ মার্চ দুপুরে মোবাইল ফোনে হুমকি দেয়ার ব্যাপারে এদিনই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন তুহিন খান। অভিযুক্ত সাগর খান এই এলাকার সদুল্যাপুর গ্রামের খালঘাটের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ খানের ছেলে।
বাদী তুহিন খান একই গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত আবক্দুস সাত্তার খানের ছেলে। তুহিত খান জিডিতে বলেছেন, তিনি বসুন্দিয়া-খালঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড রেজিঃ নম্বর-(য/শ-১) এর সাধারণ সম্পাদক পদে আছেন। বসুন্দিয়ার বুড়ি ভৈরব কাটাখাল টু জঙ্গলবাধাল স্তুল গেট পর্যন্ত একটি স্লুইচ গেট আছে। সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে থাকার কারণে তুহিন খান দেখাশুনা করেন। সে কারণে গেটের চাবি তুহিন খানের কাছেই থাকে। কিন্তু সাগর খান বেশ কিছুদিন ধরে ওই গেটের চাবি নেয়ার জন্য বিভিন্ন সময় তুহিন খানকে হুমকি দিয়ে আসছিলেন। বাড়িতে অবস্থাকালে গতকাল শনিবার দুপুর ২টা ৪১ মিনিটে তুহিন খানের ব্যবহৃত ০১৭১১-১১৭৮৮৮ নম্বরে সাগরের ব্যবহৃত ০১৯৬০-৮৮৯০৪১ নম্বর থেকে তুহিনকে রিং করা হয়। এসময় তাকে গালিগালাজসহ জীবন নাশের হুমকি দেয়া হয়েছে তুহিন খান অভিযোগ করেছেন। তিনি জিডিতে আরো বলেছেন, সাগর খান তাকে মারপিট, খুনগুমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতে পারে বলে তিনি সন্দেহ পোষণ করেছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত