যশোর অফিস : প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল, ফ্যাসিবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ তদারকি সরকারের অধিনে নির্বাচন ও সভা- সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট গতকাল ১৭ ডিসেম্বর দেশব্যাপী নির্বাচন কমিশন অফিস অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল। উক্ত কর্মসূচির অংশ হিসাবে যশোর জেলা বাম গণতান্ত্রিক জোট দুপুর সাড়ে বারোটায় প্রেসক্লাব যশোরের সামনে থেকে মিছিল বের করলেই পুলিশ আইনজীবী মিলনায়তনের আগেই মিছিলে বাঁধা দেয় এবং মিছিলকে শহরে ঢুকতে দেয় না। এ সময় পুলিশের সাথে নেতৃবৃন্দের বৎসা হয়। শেষে মিছিল ঘুরিয়ে সার্কিট হাউস মোড়ে এক প্রতিবাদ সমাবেশের ভিতর দিয়ে শেষ হয়। জোটের জেলা সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জোটের নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন ও জোট নেতা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন জোট নেতা বাসদের জেলা সমন্বয়ক কমরেড শাহজান আলী, জোট নেতা বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান, জোট নেতা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দীন, কমরেড প্রফেসার ইসরারুল হক, সিপিবির জেলা নেতা কমরেড আমিনুর রহমান হিরু, মফিজুর রহমান নান্নু, বাসদ মার্কসবাদীর জেলা নেতা কমরেড দিলিপ ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা কমরেড সখিনা বেগম দিপ্তি, কমরেড পলাশ বিশ্বাস, বাসদের জেলা নেতা কমরেড উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ কর্মসূচি তে পুলিশের বাঁধা দানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিজয়ের মাসে মত প্রকাশে, সভা সমাবেশ, মিছিল করতে ফ্যাসিবাদ সরকার ও তার পুলিশ বাঁধা দিয়ে আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র কে প্রশ্ন বিদ্ধ করল। ঋণের জ্বালায় তরুণ তরুণী এক রশিতে ফ্যাস নিয়ে আত্মহত্যা করে। এ থেকে দেশের অবস্থা কেমন বুঝতে বাকি আছে। বাজার নিয়ন্ত্রন করে না, ক্যাসিনোর দৌরাত্ম্য দেশময়, লক্ষ্য লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার, কলকারখানা বন্ধ। কথা বললে প্রতিবাদ করলে নির্যাতন নিপিড়ন, জেল খুন গুম প্রতিদিনে সাথি। দিনের ভোট রাতে, এবার ড্যামি ড্যামি ভোট দাঁড় করিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের হাতে ভোট ভাত জীবন কোন কিছুর নিরাপত্তা নাই। তাই আসুন ফ্যাসিবাদী সরকার কে বিদায় করতে প্রহসনের নির্বাচন বর্জন করি প্রতিহত করি। বাম গণতান্ত্রিক জোট ঘোষিত আগামীর কর্মসূচি সফল করি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত