
যশোর অফিস : যশোর শহরের শংকরপুর বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বার্মিজ চাকুসহ শিপন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শিপন শংকরপুর জমাদ্দারপাড়ার রুস্তম আলীর ছেলে। সোমবার তাকে আটক করা হয়।
মামলার অভিযোগে জানাগেছে, কোতয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুরস্থ কেন্দ্রীয় বাসটার্মিনালের উত্তর পাশের জনৈক রাব্বির চায়ের দোকানের এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে শিপন নামে ওই যুবককে সন্দেহজনাক ভাবে করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে গোজা ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক শিপনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন এসআই মো. আলিমুজ্জামান। গতকাল আটক শিপনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।