By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে বিএনপির ডাকা হরতালে শহরে যানজট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে বিএনপির ডাকা হরতালে শহরে যানজট
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে বিএনপির ডাকা হরতালে শহরে যানজট

Last updated: 2023/11/30 at 6:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE
যশোর অফিস ‍: বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা বৃহস্পতিবারের হরতালের প্রভাব কোথাও দেখা যায়নি। এদিন সকাল থেকেই যশোর শহরের পরিস্থিতি ছিল স্বাভাবিক। শহরের দোকানপাট খোলা ছিল। রিকশা-ভ্যানসহ বিভিন্ন রুটের যানবাহন সকাল থেকেই চলাচল করেছে। এ কারণে শহরে ছিল যানজট। তবে শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের উপস্থিতি ছিল।
এদিন সকাল ১০টার দিকে শহরের খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ীমোড় ও খুলনা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বিএনপির ডাকা হরতালে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। শহরের সকল প্রকার দোকানপাট খোলা ছিল। সড়কগুলোতে রিকশা-ভ্যান চলাচল ও মানুষের উপস্থিতি ছিল বেশি। এ কারণে শহরের যানজট সৃষ্টি হয়। এছাড়া, প্রয়োজনীয় কাজে মানুষ শহরের মনিহার বাসস্ট্যান্ড ও শংকরপুর বাস টার্মিনালসহ বিভিন্ন স্টপেজে গিয়ে বাসে উঠে নির্ধারিত গন্তব্যে যাচ্ছে। ওইসব স্থানে স্বাভাবিক নিয়মে যাত্রীবাহী বাস যশোরের বিভিন্ন আঞ্চলিক সড়কসহ দূরপাল্লার রুটে চলাচল করেছে। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি।
পরিবহণ শ্রমিকরা জানিয়েছে, যশোরের বিভিন্ন আঞ্চলিক রুটসহ দূরপাল্লার রুটে সকাল থেকেই বাস ছেড়ে গেছে। তবে সকালে যাত্রী কিছুটা কম ছিল। এছাড়া, আঞ্চলিক বিভিন্ন সড়কে সিএনজি ও লেগুনাসহ অন্যান্য যানবাহন যাত্রী বোঝাই করে চলাচল করেছে। শহর ও শহরতলীর কোথাও হরতালের প্রভাব দেখা যায়নি। এদিন, শহরে হরতালের পক্ষে পিকেটিং বা বিএনপি নেতাকর্মীদের কোন কর্মকান্ড দেখা যায়নি।
শহরের খাজুরা বাসস্ট্যান্ড, চাঁচড়া চেকপোস্ট, শংকরপুর বাসটার্মিনাল ও মণিহার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই পুলিশের উপস্থিতি ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাশকতাসহ যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে, হরতালের সমর্থনে বৃহস্পতিবার খুব সকালে সদরের ফতেপুর ইউনিয়ন বিএনপি, নগর স্বেচ্ছাসেবকদল, নগর বিএনপি, রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল ও ইছালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে মিডিয়া সেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সিনিয়র করেস্পন্ডেন্ট November 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে অস্ত্রসহ আটক ১
Next Article পাইকগাছায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?