যশোর অফিস : লক্ষীপুরে বিএনপি’র শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে কৃষকদল নেতা সজীব হোসেনকে নৃশংস হত্যার প্রতিবাদে যশোর জেলা বিএনপি শোক র্যালি করেছে। বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে শোক র্যালি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে যখন বিএনপির নেতৃত্বে সমগ্র জনগণ ফুঁসে উঠেছে ঠিক তখনই সরকার তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে। বিএনপির নেতৃত্বাধীন চলমান ১ দফার আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর উপক্রম হয়েছে। সেটি বুঝতে পেরে ফ্যাসিস্ট সরকার তার ছাত্রলীগ নামক সন্ত্রাসী বাহিনী দিয়ে সজীব হোসেনের মত নিরীহ কৃষকদল নেতাকে হত্যা করেছে। ছাত্রলীগ নামক ছাত্রসংগঠনটির হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসী সংগঠনের পরিণত করেছে। সেই সন্ত্রাসী সংগঠনের হাতে কৃষক দল নেতা সজীব হোসেনের অসংখ্য নিরীহ নিরাপরাধ কর্মীকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। কিন্তু এভাবে হত্যার করে এই সরকার তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারবে না। বিদায় তাদের নিতেই হবে।
জেলা যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। পরে সজীব হোসেনসহ সরকার বিরোধী আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর জেলা কার্যালয় থেকে শোক র্যালি বের হয়। র্যালিটি এমকে রোড, চৌরাস্তা মোড়, রেল রোড হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সদস্য মো. মুছা, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, আঞ্জুরুল হক খোকন, আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, মনিরুজ্জামান মাসুম, ফারুখ হোসেন, খায়রুজ্জামান মধূ, আবু হাসান জহির, জহিরুল ইসলাম, আলাউদ্দিন, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, আমিনুর রহমান, উপাধ্যক্ষ মকবুল হোসেন, শিকদার সালাহউদ্দিন, রাশিদা রহমান, এম তমাল আহমেদ, আনসারুল হক রানা, রবিউল ইসলাম, মোস্তফা আমির ফয়সাল, রাজিদুর রহমান সাগর, কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত