
যশোর অফিস : যশোর জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জিয়া স্মৃতি পাঠাগার। রোববার ঢাকা থেকে এক যোগে ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলা ও মহানগরের সাথে যশোর জেলা জিয়া স্মৃতি পাঠাগারটির উদ্বোধন করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই পাঠাগার উদ্বোধনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচি শেষে হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ের অন্ধকারচ্ছন্ন বাংলাদেশকে আলোর পথ দেখিয়েছিলেন। বিশ্বে দরবারের বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে উপস্থাপন করেছিলেন। তার সৈনিকরা বর্তমান মাফিয়াদের হাত থেকে দেশকে রক্ষা করে আলো পথে নিয়ে যাবে এবং সেটি কেবলমাত্র সময়ের ব্যাপার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। সভাপত্বি করেন জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জেলা বিএনপি কার্যালয় থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, গোলাম রেজা দুলু, অ্যাড. মো. ইসহক, আব্দুস সবুর মন্ডল, মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, এহসানুল হক সেতু, আঞ্জুরুল হক খোকন, আব্দুর রাজ্জাকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।