By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : দুদু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : দুদু
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : দুদু

Last updated: 2024/05/18 at 2:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি :  যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং গণতন্ত্রের সপক্ষে কাজ করার জন্য বিএনপি ভোট বর্জন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোট বর্জনের সিদ্ধান্তের প্রতি জনগণ আকুণ্ঠ সমর্থন দিয়েছে। বিএনপির পক্ষ থেকে কেউ নির্বাচনে অংশ গ্রহণ করছে না। কিছু লোক বিএনপির নাম ব্যবহার করছে। এই সরকার এবং নির্বাচন কমিশনারের অধীনে কোন নির্বাচনে না যাওয়া বিএনপির চুড়ান্ত সিদ্ধান্ত।

উপজেলা নির্বাচন বর্জনে জনমত গঠনের লক্ষ্যে শনিবার জেলা বিএনপি আয়োজিত প্রচারপত্র বিলি কালে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। শহরের দড়াটানা মোড় থেকে কর্মসূচি শুরু এইচ এম এম রোডে গিয়ে শেষ হয়।

এসময় শামসুজ্জামান দুদু আরও বলেন, বর্তমান  নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকার এবং প্রশাসন ভোট, রাজনীতি এবং জনগণের মানুষের দাবি পদদলিত করেছে। এদের মধ্যে ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনা বোধ এবং শহীদদের প্রতি যদি সম্মান থাকতো, তাহলে সকল রাজনৈতিক দলকে কাছে এনে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিকদের মুক্ত করে এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে তত্ত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই সংকট উত্তরণ ঘটিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং জনগণের আশা বাস্তবায়ন সম্ভব।

তিনি বলেন, বিএনপি লক্ষ্য এই সরকারের পদত্যাগ এবং  তত্ত্ববধায়ক সরকার অধীনে জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে। এই সিদ্ধান্তের বাইরে দলের যে পর্যায়ের নেতাই হোক নির্বাচনে গেলে, তার দলের প্রাথমিক সদস্য পদ বাতিল হবে ।

 কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু,  যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেসি-বার্সার চুক্তির বিখ্যাত ন্যাপকিন ১১ কোটি টাকায় বিক্রি
Next Article কপিলমুনিতে বসত বাড়ীতে হামলার হুমকি : নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?