
যশোর অফিস : শহরের ঢাকা রোড বারান্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাশে কথিত সৃষ্টি ক্লাব ঘরে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর বসছে। এলাকার বিভিন্ন পেশার নিন্ম আয়ের মানুষেরা প্রতিদিন এই আসরে যোগ দিয়ে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরছে। এই জুয়ার আসরে নিঃস্ব হওয়ার পর বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের দিকে ঝুকছে জুয়াড় আসরে যোগদানকারীরা। এ ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে শহরের ঢাকা রোড বারান্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের বাসিন্দারা অভিযোগ তুলেছেন,সন্ধ্যার পর এখানে সরকার সমর্থন এক নেতার ছেলে ছেলে সোহাগ বিশ^াস কথিত অফিস বানিয়ে এখানে ক্লাব ঘরের মতো ব্যবহার করছে। এই ক্লাবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ওই এলাকার বিভিন্ন পেশার নিন্ম আয়ের মানুষ ঢুকে তাসের আসরে যোগদেয়। অফিসের ব্যানারে এখানে সোহাগ বিশ^াস সন্ধ্যার পর থেকে প্রতিদিন রাত ১১ টা পর্যন্ত তাসের আসর বসায়। তাসের আসরে যোগ দিয়ে নিন্ম আয়ের মানুষ তাদের উপার্জিত অর্থ হেরে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। বাড়িতে ফিরে পরিবারের উপর চাপ সৃষ্টি করে বিভিন্ন ভাবে টাকা এনে দেওয়ার জন্য চাপসৃষ্টি করছে। এই আসরে প্রতিদিন সন্ধ্যার পর কারা যোগদেন তাদেরকে ওই এলাকার মানুষ চেনেন। তারা নিন্ম আয়ের মানুষ। তাস দিয়ে জুয়া খেলার কারনে এলাকার পরিবেশ দিন দিন অধপতনের দিকে যাচ্ছে। অফিসের ব্যানারে শুক্রবার বিকেল ৫ টার পর থেকে শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত এই ক্লাবে তাসের আসর বসে। এলাকার উঠতি বয়সের যুবকেরা এই ক্লাবে যোগদিয়ে নানা অপরাধের সাথে যুক্ত হচ্ছে। এলাকাবাসী অবিলম্বে এই ক্লাবে তাস থেকে শুরু করে সকল জুয়া খেলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ীর কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেছেন।