যশোর অফিস : বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে (২৩) একাধিকবার ধর্ষণ এবং গর্ভপাত ঘটিয়ে হুমকি দেয়ার অভিযোগে মিল্লাত হুসাইন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ মিল্লাত সদর উপজেলার হামিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
ওই কলেজছাত্রী (২৩) কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তিনি যশোরের একটি সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শহরের বকচর হুশতলা এলাকার একটি মেসে থাকেন। ওই এলাকার এমআর মটরস নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসাবে চাকরি করে আসামি মিল্লাত। সেই সুবাদে তার সাথে মাস তিনেক আগে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আসামি তার বাড়িতে তাকে নিয়ে গিয়ে পিতামাতার সাথে পরিচয় করিয়ে দেয় এবং বিয়ে করবে বলে আশ্বাস দেয়। পরে তার বাড়ি এবং মেসসহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ গত ২ এপ্রিল দুপুরে তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করে। এরপর ফলে তিনি তিনমাসের অন্তঃসত্তা হয়ে পড়েন। তাকে বিয়ের কথা বললে আজ না কাল বলে ঘুরাতে থাকেন। পরে তার ও পেটের সন্তান সুস্থতার কথা বলে তাকে ওষুধ সেবন করায়। এতে তার পেটের সন্তান নষ্ট হয়ে যায়। পরে বিয়ের কথা বললে নানা ভাবে হুমকি দিতে থাকে। সর্বশেষ গত ১৭ জুলাই বিকেলে তাকে মোবাইল করা হলে আগের মতো হুমকি দেয়। এরপর মিমাংশায় ব্যর্থ হয়ে তিনি থানায় মামলা করেন।
চানপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আমিনুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে আসামি মিল্লাতকে হামিদপুর বাজার থেকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত