By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে ভুয়া কাবিন নামায় সাক্ষর করে বিয়ের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ভুয়া কাবিন নামায় সাক্ষর করে বিয়ের অভিযোগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ভুয়া কাবিন নামায় সাক্ষর করে বিয়ের অভিযোগ

Last updated: 2023/08/12 at 11:58 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : মোবাইল ফোনে পরিচয়, প্রেমের সম্পর্ক, ভুয়া কাবিন নামায় সাক্ষর করে বিয়ে, অবৈধভাবে শারীরিক সম্পর্ক, এবং প্রতারণার মাধ্যমে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। যশোরের জয়তী সোসাইটি নামক এনজিও কর্মী নাসিমা খাতুন গত ১০ আগস্ট আশরাফুল ইসলাম কল্লোল নামে এক যুবকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেছেন।
আসামি আশরাফুল ইসলাম কল্লোল ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার খালিশপুর গ্রামের ওয়ালিউল ইসলামের ছেলে।
বাদী নাসিমা খাতুন যশোর শহরতলীর নুরপুর গ্রামের নজির হোসেনের মেয়ে।
বাদী মামলায় বলেছেন, তিনি এনজিও সংস্থা জয়তী সোসাইটিতে কাজ করেন। ২০১৮ সালে আসামি কল্লোলের সাথে তার পরিচয় হয়। এরপর তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরে নাসিমার কর্মসংস্থান যশোর শহরের চাঁচড়া রায়পাড়া আদর্শ মহিলা উন্নয়ন সংগঠনে বসে ২০১৯ সালের ২০ জানুয়ারি এক লাখ, ২০২০ সালের ১ জানুয়ারি দুই লাখ, ১০ ডিসেম্বর এক লাখসহ বিভিন্ন সময় মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা ধার স্বরূপ গ্রহণ করে কল্লোল। এরই মধ্যে কল্লোল নাসিমা খাতুনকে বিয়ে করবে বলে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাতে থাকে। এরপরে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি একজন ভুয়া কাজী ডেকে কাবিন নামায় সাক্ষর করে নাসিমাকে বিয়ে করে কল্লোল। তার পর থেকে নাসিমা এবং কল্লোল স্বামী-স্ত্রী হিসেবে শারীরিক সম্পর্ক করে। নাসিমা কিছুদিন পরে বাড়িতে নিয়ে সংসার করার কথা বলে কল্লোলকে। কিন্তু কল্লোল কোন ভাবেই নাসিমাকে বাড়িতে নিয়ে সংসার করতে রাজি হয়নি। বরং নাসিমাকে বিয়ের কথাই অস্বীকার করে কল্লোল। ফলে নাসিমা বাদী হয়ে কল্লোলের বিরুদ্ধে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটি বর্তমানে যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। মামলার কথা জানতে পেরে বিষয়টি মিমাংসার জন্য নাসিমাকে বলে কল্লোল। এক পর্যায় গত ৪ আগস্ট বিকেলে চাঁচড়া রায়পাড়ার সোনিয়া পারভীন ছন্দার বাড়িতে সালিশে বসে। এসময় নাসিমাকে মামলাটি প্রত্যাহারের কথা বলে এবং বিয়ের কথা অস্বীকার করে কল্লোল। এছাড়াও নাসিমার কাছ থেকে নেয়া ৫ লাখ ৫৫ হাজার টাকাও ফেরৎ দিবেনা বলে চলে যায়। এই ঘটনায় মামলা হলেও আসামি কল্লোলকে আটক করতে পারেনি পুলিশ।
তবে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মিহির মন্ডল জানিয়েছেন, আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় মা ও তার শিশু কণ্যা খুন
Next Article যশোরে নারীকে মারপিট ও এসিড মারার হুমকি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?