যশোর অফিস : পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের কর্মকর্তা এবং সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ২২১ পিস ইয়াবা দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক নারীসহ তিনজনকে আটক দেখিয়েছে। এরা হচ্ছে শহরের পুরাতন কসবা কাজীপাড়া আমতলা মোড় (মফিজ উল্লাহ রুমির বাড়ির ভাড়াটিয়া) মৃত হারুন অর রশিদের ছেলে আশিকুজ্জামান শহীদ, শহরের বি,পি, রোড ষষ্টিতলা পাড়ার সেকেন্দার আলীর মেয়ে রেখা বেগম ও শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা লিটনের বাড়ির ভাড়টিয়া মৃত ইনছা সরদারের ছেলে পালিত পিতা মৃত রিয়াজ খানের ছেলে আব্দুর রহমান ময়না। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ‘ক’ সার্কেলের সদস্যরা গত বুধবার বেলা দেড়টা থেকে আড়াইটার মধ্যে শহরের বিপি রোডস্থ ষষ্টিতলা পাড়াস্থ রেখা বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় রেখা বেগমের ঘরে থাকা বিক্রয়ের রাখা ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের সদস্যরা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে শহরের পুরাতন কসবা কাজীপাড়া আমতলা মোড়স্থ জনৈক মফিজ উল্লাহ রুমির বাড়ির ভাড়াটিয়া আশিকুজ্জামান শহীদের ঘরে তল্লাশী চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। অপরদিকে সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা গত বুধবার রাত ৯টায় ঢাকা রোড তালতলা মনির উদ্দীন পেট্টোল পাম্পের উত্তর পাশে মোল্লা সীড কোম্পানী নামক দোকানের সামনে থেকে আব্দুর রহমান ময়নাকে দেড়শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।
এদিকে শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকা থেকে আটক মাদকসম্রাজ্ঞী রেখার ঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নগদ ৩ লাখ ৭৫ হাজার টাকা নগদ উদ্ধার করেছে বলে এলাকায় প্রচার থাকলেও সেই ক্ষেত্রে কোন টাকা উদ্ধারের কথা উল্লেখ করা হয়নি। বিষয়টি এলাকাবাসী তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত