By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে যুবলীগের বর্ধিত সভাকে ঘিরে সংঘর্ষ, ছুরিকাঘাতে ১০ জন আহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোরে যুবলীগের বর্ধিত সভাকে ঘিরে সংঘর্ষ, ছুরিকাঘাতে ১০ জন আহত
জেলার খবররাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে যুবলীগের বর্ধিত সভাকে ঘিরে সংঘর্ষ, ছুরিকাঘাতে ১০ জন আহত

Last updated: 2021/12/01 at 9:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE


যশোর অফিস
যশোরে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে শহরের একেবারে শহরের প্রাণকেন্দ্রে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১০ জন যুবলীগ কর্মী আহত হয়েছে।আহতদের মধ্যে ৫জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনেরর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার রেফার করা হয়েছে।
বুধবার বেলা দেড়টা থেকে আড়াইটার মধ্যে
শহরের প্রাণ কেন্দ্র ঈদগাহ মোড়, ঝালাইপট্টি, মুসলিম অ্যাকাডেমি স্কুল মোড় ও পোস্ট অফিসপাড়া ঈদগাহ মোড় এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহতরা হলো খাইরুল ইসলাম (২০), আকিবুল ইসলাম (১৭), রাব্বি (১৮) শামীম হোসেন (১৮), রাসেল (১৭) জয় আহমেদ (১৭),গোষ্ঠ গোপাল (২০),সোহাগ (২১),হ্যাপি (১৭),ও টিটো (১৮),।এদের মধ্যে টিটো ও খায়রুলকে উন্নত চিকিৎসার্থে ঢাকায় রেফার করা হয়েছে।
সংগঠনের কয়েকজন সদস্য জানান, দীর্ঘ ১৮ বছর পর জেলা যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে আজ যশোরে বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় কেন্দ্রীয় নেতা শেখ সোহেল উপস্থিত হওয়ায় যুবলীগ নেতাকর্মীদের মধ্যে উৎসব বিরাজ করছিল। পদপ্রত্যাশীরা সভাস্থল যশোর সিসিটিএস মিলনায়তনের বাইরে অবস্থান নিয়ে স্লোগানে মুখরিত করে রাখে এলাকা। একইসাথে বিভিন্ন গ্রুপের কর্মীরা মিছিলও বের করে। কেন্দ্রীয় নেতাকে স্বাগত জানাতে বের হওয়ায় দুটি মিছিল যশোর পোস্ট অফিস পাড়া এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় ১০ যুবলীগ কর্মী আহত হয়।
যুবলীগ নেতা, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল জানান, প্রতিপক্ষ শফিকুল ইসলাম জুয়েলের কর্মীরা তার কর্মীদের উপর হামলা চালায়। এসময় তারা ১০ জনকে ছুরিকাঘাতসহ বেশ কয়েকজনকে মারপিট করে। অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছেন যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল। তিনি বলেন, দলের মধ্যে অনেক মতভেদ রয়েছে। ফলে,কারা এ ঘটনা ঘটিয়েছে বলা যাচ্ছে না। পুরো শহর সিসিটিভির আওতায় রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে আশা করি। আমার কর্মীরা এ ঘটনা ঘটালে তার দায় আমার।এদিকে, আহতদের মধ্যে ৫জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার রেফার করা হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের ডা. আব্দুর রশিদ। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম অন্য সাংবাদিকদের বলেছেন, তিনি ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন হাসপাতালে আহতদের সাথে কথা বলেছেন। এদিকে যশোর পুলিশের একপ্রেস ব্রিফিং মিডিয়া সেল থেকে বলা হয় শহরের আর.এন রোডের ছিনতাইকারী হ্যাপি তার ব্যক্তিগত পূর্ব আক্রোশে শামীমকে ছুরিকাঘাত করে। এরই জের ধরে শামীমের লোকজন বেলা সাড়ে ১২টার দিকে জজ কোর্ট মোড়ে টিটু, হ্যাপি, খাইরুলদের ছুরিকাঘাত করে জখম করে। এ ঘটনার সাথে যুবলীগের বর্ধিত সভার কোন সম্পর্ক নেই বলে জানান হয়। বলা হয় এমনকি তারা কোন রাজনৈতিক দলের মতাদর্শের কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে মিডিয়া সেল থেকে ব্রিকিংএ বলা হয়।


সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনা তের বছর আওয়ামীলগকে টিকিয়ে রেখেছেন:শেখ সোহেল
Next Article যশোরে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 11 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 11 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?