By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে সাংবাদিকের ওপর পুলিশের হামলা, দুই পুলিশ সদস্য ক্লোজড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে সাংবাদিকের ওপর পুলিশের হামলা, দুই পুলিশ সদস্য ক্লোজড
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে সাংবাদিকের ওপর পুলিশের হামলা, দুই পুলিশ সদস্য ক্লোজড

Last updated: 2024/04/03 at 3:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোর জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহকালে সময় টিভির প্রতিবেদক,প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা ও চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের দুই সদস্য ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালায়।আজ বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় পুলিশ কর্মকর্তারা তাদের দুই সদস্যকে ক্লোজড করে নিয়ে যান এবং বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সময় টিভির যশোরের স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা জানান, বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি নাগরিকের ছবি সংগ্রহ করতে হাসপাতালে যান। এসময় আহত ওই দুই ব্যক্তির ছবি নিতে গেলে পুলিশ সদস্য হাফিজ ও রবিউল তাতে বাধা দেন। এমনকী চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদকে গলা টিপে দেয়ালে ঠেসে ধরেন। ঠেকাতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়। এ সময় দুই পুলিশ সদস্য সাংবাদিকদের গ্রেফতারেরও হুমকি দেন। এ খবর জানতে পেরে ঘটনাস্থলে যান যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান তারা।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বলেন, পুলিশের এহেন কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তিনি সাংবাদিক লাঞ্ছনাকারী দুই পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান বলেন, পুলিশের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরনের তীব্র নিন্দা ও আগামীতে এমন ঘটনা রোধে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আশা করি।

বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব নূর ইসলাম বলেন,, এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন ঘটনা স্বাধীন মত প্রকাশে বড় ধরনের বাধা। ওই দুই পুলিশ সদস্যের এমন শাস্তি হোক যেন আগামীতে এমন ঘটনা না ঘটে।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান বলেন, সাংবাদিকদের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই দুই পুলিশ সদস্যকে ক্লোজ করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখার অপেক্ষায় রয়েছি।

ঘটনার পর যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর রূপন কুমার সরকারসহ পুলিশ কর্মকর্তারা প্রেসক্লাব যশোরে আসেন। তারা জুয়েল মৃধা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং উদ্ভূত পরিস্থিতিতে দুঃখ প্রকাশ ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হবে বলে জানান।

এদিকে হামলার ঘটনায় নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাঁঠালিয়ায় জেলেদের মাঝে বকনা বাছুর গরু’বিতরণ
Next Article কুমারখালীতে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ভল্ট ভেঙে চুরি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 4 minutes ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 3 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?