By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে হত্যার ঘটনায় দুই যুবক হেফাজতে,বার্মিজ চাকু উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে হত্যার ঘটনায় দুই যুবক হেফাজতে,বার্মিজ চাকু উদ্ধার
যশোর

যশোরে হত্যার ঘটনায় দুই যুবক হেফাজতে,বার্মিজ চাকু উদ্ধার

Last updated: 2025/12/07 at 1:42 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় মধ্যরাতে তানভীর (২২) নামের এক যুবক খুনের ঘটনায় দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন জানান,ঘটনার পরপরই কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের যৌথ টিম এলাকায় অভিযান চালায়। আনসার ক্যাম্প এলাকার সোনা মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে সোনা মিয়াকে আটক করা হয়। পরে ওই বাড়ির ছাদ থেকে হত্যায় ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। এঘটনায় একই এলাকার সাক্ষর নামে আরেক যুবককেও আটক করা হয়েছে। ওসি বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক লেনদেন নিয়ে বিরোধের জেরে তানভীরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে,শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচটি ককটেল ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়। অভিযান চলাকালে তানভীর সেখান থেকে পালিয়ে যান।আটকদের জবানবন্দি অনুযায়ী, উদ্ধার হওয়া ককটেলগুলো তানভীরের ছিল।পালানোর পর তিনি বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নিলে সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়,রাত সোয়া ১২টার দিকে আনসার ক্যাম্পের পেছনে তানভীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে এসে তানভীরের পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা উদ্ধার করে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

জন্মভূমি ডেস্ক December 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যে ‌কারণে জরায়ু কেটে ফেলতে বাধ্য হচ্ছেন উপকূলের নারীরা
Next Article দশমিনায় বিলুপ্তির দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী গ্রামীন লাঠি খেলা
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

By জন্মভূমি ডেস্ক 18 hours ago
যশোর

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

By জন্মভূমি ডেস্ক 3 days ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?