By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে হত্যার চেষ্টায় মারপিট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে হত্যার চেষ্টায় মারপিট
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে হত্যার চেষ্টায় মারপিট

Last updated: 2023/06/13 at 3:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : ধর্ষণ মামলার আসামি স্বামী বিটু আহম্মেদকে তালাক দিয়ে অন্যকে বিয়ে করেছেন স্ত্রী শিলা বেগম। সে কারণে ক্ষীপ্ত হয়ে বিটু আহম্মেদ কয়েকজনের সহযোগিতায় শিলা বেগমের দ্বিতীয় স্বামী কামাল হোসেনকে মারপিট করে হত্যাচেষ্টা চালিয়েছে। এই ঘটনায় শিলা বেগমের দ্বিতীয় স্বামী কামাল হোসেন বিটুসহ তার দুই সহযোগির বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন। বিচারক মামলাটি কোতোয়ালি থানার ওসিকে তদন্তের আদেশ দিয়েছেন।

আসামি বিটু আহম্মেদ অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের আব্দুল ওহাবের ছেলে তিনি সদর উপজেলার বসুন্দিয়া মোড় গাইদগাছি গ্রামের ফারুক মোড়লের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। মামলার অন্য আসামিরা হলো, কেফায়েতনগর গ্রামের শুকুর আলীর ছেলে রমজান আলী এবং গাইদগাছি গ্রামের হায়দার মোল্যার ছেলে মহিদুল। বাদী কামাল হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মৃত মোন্তাজ মোল্যার ছেলে।

তিনি মামলায় জানিয়েছেন, প্রধান আসামি বিটু আহম্মেদ দ্বিতীয় বিয়ে করে যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় গাইদগাছি গ্রামের দুবাই প্রবাসি ফারুক মোড়লের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। বিভিন্ন সময়ে ভাড়াটিয়া ওই নারীকে বিটু আহম্মেদ কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় তার ক্ষতি করার ষড়যন্ত্র করার সুযোগ খুঁজতে থাকে। তারই অংশ হিসেবে ২০২১ সালের ১০ জুন ভোর চারটার দিকে বিটু আহম্মেদ ঘরের সামনে গিয়ে ওই নারীকে ডাক দেন। বাড়ির মালিকের ডাকে সাড়া দিতে তিনি ঘরের দরজা খুলে দেন। এসময় চাপট দিয়ে তাকে হত্যার ভয় দেখিয়ে ভাড়াটিয়া মিল শ্রমিক এক নারীকে ধর্ষণ করে বিটু। এরপরে ওই নারী জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ এসে বিটুকে আটক করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়। মামলাটি তদন্ত শেষে বিটুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা খাঁন মাসুদ রানা। সে কারণে ধর্ষক স্বামী বিটুকে তালাক প্রদান করেন তার স্ত্রী শিলা বেগম। শিলা বেগম পরে কামাল হোসেনকে বিয়ে করেন। গত ৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বিটুর সহযোগী রমজান আলী ও মহিদুলসহ আরো কয়েকজনকে নিয়ে চাপট, লোহার রড ও হকিস্টিক দিয়ে কামাল হোসেনকে আঘাত করা হয়। এসময় তাদের আঘাতে মাটিতে পড়ে উপুর্যপুরি মারপিট করে এই ঘটনায় মামলা করা বা কাউকে বলা হলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন কামাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানানোয় আদালতে এই মামলা করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শার্শা বাগআঁচড়া প্রেসক্লাবের দুই সাংবাদিকসহ ৩ জনের নামে মিথ্যা মামলা
Next Article যশোরের গাঁজা রহিম গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?