By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোরে হত্যা ও ইজিবাইক চুরি মামলার আসামি সালাম আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে হত্যা ও ইজিবাইক চুরি মামলার আসামি সালাম আটক
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে হত্যা ও ইজিবাইক চুরি মামলার আসামি সালাম আটক

Last updated: 2023/07/10 at 1:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি........
SHARE

যশোর অফিস : র‌্যাব-৬ এর অভিযানে চাঞ্চল্যকর রাশেদ হত্যা ও ইজিবাইক চুরি মামলার আসামি সালামকে আটক।

র‌্যাব যশোর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকার ভিকটিম রাশেদ উদ্দিন(২৫) ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সে প্রতিদিনের ন্যায় গত ২ মার্চ ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরের দিন ৩ মার্চ সকালে অভয়নগর থানা এলাকায় গলায় রশি পেঁচানো অবস্থায় ভিকটিমের মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই র‌্যাব-৬ যশোর ক্যাম্প উক্ত ক্লুলেস হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত হত্যা মামলায় জড়িত অভিযুক্তের নাম ঠিকানা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ৫ মার্চ  র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলার শালিকা উপজেলার মোঃ বেল্লাল হোসেনকে (৪২), করে এবং তার হেফাজত থেকে ভিকটিমের ইজিবাইকটি উদ্ধার করে।

আটক আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সে তার জবানবন্দিতে অত্র মামলার ঘটনায় সে সহ আসামী মোঃ আব্দুস সালাম(২৫) ও অন্যান্য আসামিদের নাম ঠিকানা প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অপর অভিযুক্ত আসামি আঃ সালাম এর জড়িত থাকার বিষয়ে র‌্যাব এর আভিযানিক দল নিশ্চিত হয়।

এরই ধারাবাহিকতায় আজ রোববার ৯ জুলাই র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আব্দুস সালামকে (২৫) আটক করে। আটক আসামি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যা কান্ড ও ইজিবাইক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। সে আরো স্বীকার করে যে, অত্র মামলার আটককৃত আসামি মোঃ বেল্লাল হোসেনসহ আরো কয়েকজন মিলে বিভন্ন সময় যশোর জেলাসহ বিভিন্ন জেলায় ইজিবাইক চুরি করে বিক্রয় করে থাকে।

গ্রেফতারকৃত আসামিকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই যশোরের নিকট হস্থান্তর করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোলে হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট
Next Article যবিপ্রবির সিএসই বিভাগের সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ল্যাব উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?