By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে হামলা, নগদ টাকা ও মোবাইল লুট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে হামলা, নগদ টাকা ও মোবাইল লুট
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে হামলা, নগদ টাকা ও মোবাইল লুট

Last updated: 2023/07/27 at 1:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : জায়গা জমি নিয়ে পূর্বের শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে বাড়িতে ঢুকে গালিগালাজ করলে প্রতিবাদ করায় এক পরিবারের পিতা, মাতা দুই ভাইকে কুপিয়ে পিটিয়ে জখম করে নগদ ১লাখ ১৫ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় এ ঘটনায় পুরুষ নারীসহ ৭ জনের নাম উল্লেখসহ তাদের অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে মামলাটি করেন সদর উপজেলার চানপাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্যার ছেলে রমজান আলী। মামলায় আসামি করেন প্রতিবেশী সন্ত্রাসী আব্দুস ছাত্তারের ছেলে সাদ্দাম হোসেন, সহোদর শাকিল হোসেন, সাব্বির হোসেন, মৃত আলী বক্সের ছেলে আব্দুস ছাত্তার, মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল হক, আব্দুল হকের মেয়ে রেখা খাতুন, আব্দুস ছাত্তারের স্ত্রী রেহেনাসহ অজ্ঞাতনামা ৪/৫জন।

মামলায় উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তার পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়ে আসছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মামলার আসামিসহ অজ্ঞাতনামা ৪/৫জন সন্ত্রাসী গাছী দা, হাসুয়া, কুড়াল, লোহার রড, বাঁশের লাঠি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে অনাধিকার প্রবেশ করে তাকে ও তার পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পিতা আব্দুল লতিফ প্রতিবাদ করলে সাদ্দাম হোসেন হাসুয়া দিয়ে খুনের উদ্দেশ্যে কোপ মারলে গুরুতর আহত হয়। পিতা মাটিতে পড়ে গেলে সাদ্দাম হোসেন পুনরায় হাসুয়া দিয়ে ডান পায়ের হাটুর নিচে কুপিয়ে আহত করে। সে ও তার ভাই শিমুল এগিয়ে আসলে সকল আসামিরা তাকে ও ভাই শিমুলকে বাঁশের লাঠি, লোহার রড, শাবল দিয়ে এলোপাতাড়ী মারপিট করে। শিমুলের প্যান্টের ডান পকেটে থাকা রেডমি মোবাইল ফোন যার মূল্য ৩০ হাজার টাকা ও তার প্যান্টের পকেটে থাকা ইট ক্রয়ের নগদ ১লাখ ৩হাজার টাকা ও সিমফোনি মোবাইল ফোন যার মূল্য ৯ হাজার টাকা ও নগদ ১১ হাজার টাকা সাব্বির নিয়ে যায়। মাতা আমেনা বেগম এগিয়ে আসলে তাকেও মারপিট করতে থাকে। পরিবারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে খুনের হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় পিতা আব্দুল লতিফ, ভাই শিমুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে দেবর ও ননদ কর্তৃক ভাবীর কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি ও মারপিট
Next Article দেবহাটায় পিস ক্লাব সদস্যদের মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
বাগেরহাট

মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
জাতীয়

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
যশোর

বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?