By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোর আইনজীবী সমিতির নেতৃত্বে ছোট-গফুর নির্বাচিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর আইনজীবী সমিতির নেতৃত্বে ছোট-গফুর নির্বাচিত
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর আইনজীবী সমিতির নেতৃত্বে ছোট-গফুর নির্বাচিত

Last updated: 2024/11/30 at 10:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু মোর্তজা ছোট। তিনি পেয়েছেন ৩৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল পেয়েছেন ১৪৩ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে হাড্ডহাড্ডি লড়াইয়ে সাবেক সাধারণ সম্পাদক এম.এ গফুর ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর তিন প্রার্থী জামায়েত সমর্থিত লয়ার্স কাউন্সিলের আ.ক.ম মনিরুল ইসলাম ১১২ ভোট, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের খালেদ হাসান জিউস ৫৬ ভোট ও হাদিউজ্জামান সোহাগ ১২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে নির্বাচন কমিশনার ইসমত হাসার এ ফলাফল ঘোষনা করেন।

এছাড়া সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গোলাম মোস্তফা ২৯৭ ভোট ও বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের আলমগীর সিদ্দিক ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আব্দুল লতিফ মোড়ল১৪৬ ভোট ও বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের মনজুর কাদির আশিক ২১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নুর আলম পান্নু ২৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী ল’ইয়ার্স কাউন্সিলের ওয়াজিউর রহমান পেয়েছেন ২১৮ ভোট।

সহকারী সম্পাদক পদে ফোরামের সেলিম রেজা ২৮৭ ও গণতান্ত্রিক আইনজীবী ফন্টের আশরাফুল আলম ২৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে ফোরামের পরাজিত প্রার্থী

বোরহান উদ্দীন সিদ্দিকি পেয়েছেন ২৫৫ ভোট।

গ্রন্থগার সম্পাদক পদে লয়ার্স কাউন্সিলের এসএম শাহারিয়ার হক ২১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া ফোরামের ইলিয়াস সাদত (শাহাদৎ) ১৩০ ও স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুস তপু ১৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সদস্য পাঁচ পদে ফোরামের তরিকুল ইসলাম বাপ্পি ২৯৮, মৌলুদা পারভীন ২৮১, স্বতন্ত্রপ্রার্থী দৌলতুন নেছা ২৭১, ফোরামের মুন্সী মনজুরুল মাহমুদ লিটু ২৫২ , এনামুল আহসান টিটুল ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী মাধবেন্দ্র অধিকারী ১৯৬, শফিকুল ইসলাম ১৫৬, রফিকুল ইসলাম ২০৬, রওশনারা খাতুন রুমা ১৮০ ভোট।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ইসমত হাসার বলেন, আটটি বুথে ৫শ’৩৮ ভোটারের মধ্যে ৫২১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন শহিদুর রহমান, আজিজুল ইসলাম, শাহারিয়ার বাবু ও রবিউল ইসলাম খোকন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় সবজির দাম কমলেও চড়া আলু-রসুনের বাজার
Next Article ২১ আগস্ট গ্রেনেড হামলা:তারেক রহমানসহ সব আসামি খালাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?