By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের বিদায় অনুষ্ঠান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের বিদায় অনুষ্ঠান
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের বিদায় অনুষ্ঠান

Last updated: 2025/01/22 at 10:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE
যশোর অফিস : যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস নবম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে স্মৃতিকাতর হলেন শিক্ষক এবং বিদায়ী শিক্ষার্থীরা।
পাঁচ বছরের একাডেমিক অধ্যয়নের আনুষ্ঠানিক সমাপনি দিনে একে অপরের প্রতি শ্রদ্ধা, স্নেহ এবং ভালবাসায় সিক্ত হলেন। ৬৫ জন ছাত্রী সবাই নীল শাড়ী পরে দিনটিকে ভালবাসার রঙে ফ্রেম বন্দি করে রাখলেন।
২২ জানুয়ারি বুধবার সকালে ছাত্রীদের আয়োজনে কলেজের ডা. সালাহ্ উদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আবেগ-অনুভূতি ব্যক্ত করলেন। হৃদয় থেকে দোয়া করলেন যেনো পরীক্ষায় সফল হবার এবং ভাল ডাক্তার ও ভাল মানুষ হবার। শিক্ষকরা বলেন, তাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। যখন শিক্ষার্থীরা সফল হয় এটা শিক্ষকদের আনন্দ দেয়। শিক্ষকরা শুধু তাদের প্রাপ্ত সম্মানটুকু পেলেই খুশি।
মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সনজয় সাহা’র সভাপতিত্বে আরও অনুভূতি ব্যক্ত করেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। সঞ্চালনা করেন নবম ব্যাচের ছাত্রী মাহমুদা আক্তার।
বক্তব্য রাখেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির, ডিজিও কোর্স কো-অর্ডিনেটর ও গাইনী অ্যান্ড অবস্ বিভাগের অধ্যাপক ডা. হাসানুজ্জামান, সার্জারী বিভাগের অধ্যাপক ডা. এসএম আবু আহসান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মীর মুয়ীদুল ইসলাম, কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোসা: আফরোজা জিন্নাত, এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিন মহিউদ্দিন, চক্ষু বিভাগের সহকারি অধ্যাপক ডা. নজরুল ইসলামসহ অন্যান্যরা।
শিক্ষার্থীদের পক্ষে অনুভ‚তি ব্যক্ত করেন বিদেশী ছাত্রী মোকাদ্দাস শাহীন ও দেশি ছাত্রী আফিফা মাকসুরাহ।
আলোচনা, কেক কাটা, শিক্ষকদের লাল গোলাপ এবং উপহার প্রদান, গ্রুপ ফটো সেশনে মিলিত হন সবাই। ২য় পর্বে অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় অনুষ্ঠানটি স্মৃতিময় করে তোলেন।
প্রতিষ্ঠান এবং শিক্ষকদের প্রতি গভীর ভালবাসার বন্ধন এবং মমত্ববোধকে মিস করবেন এমনটায় জানালেন দেশি-বিদেশী ছাত্রীরা। মানবিক চিকিৎসক হবার যে বাসনা নিয়ে মেডিকেলের সিড়িতে পা রেখেছিলেন, সেটা যেনো সফল হয় তার জন্য সবার কাছে দোয়া চান। ভারতীয় শিক্ষার্থী আজমাত বশির ও সিরাত মুক্তার বললেন, এটা যেনো আমাদের কাছে এখন সেকেন্ড হোম। আমরা এই দেশের আলো বাতাসের সাথে নিজেদের দারুন ভাবে মানিয়ে নিয়েছি। এটাকে ভোলা যাবে না। আমরা যে সঠিক জায়গায় মেডিকেল অধ্যয়ন করতে পেরেছি তা এখন বুঝতে পারি। এখানকার শিক্ষকরা আমাদের তাদের সবটুকু দিয়ে শিখিয়েছেন।
শিক্ষার্থীদের সেলফি তোলা, আলাদা গ্রুপ ফটো সেশন এবং যেখানে নিত্য এ্যাসেমব্লি অনুষ্ঠানে মিলিত হবার স্থান গ্রাউন্ডে জিরো নাইন লিখে স্মরনীয় করে রাখার প্রচেষ্টা প্রতিষ্ঠান এবং ব্যাচমেটদের প্রতি হৃদয়ের টান জানান দেয়। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন আসন্ন এমবিবিএস চুড়ান্ত পেশাগত পরীক্ষায় এই ছাত্রীরা সবাই উত্তির্ণ হোক এমনটাই প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের।
সিনিয়র করেস্পন্ডেন্ট January 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ছুরিকাঘাতে এক ব্যক্তি জখম
Next Article যশোরে খেঁজুর গাছ থেকে পড়ে গাছির মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 40 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 58 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?