যশোর অফিস : কোতয়ালি থানায় মোটর সাইকেল নিয়ে জনসাধারণের প্রবেশ নিষেধ করেছেন থানার অফিসার ইনচার্জ এমন অভিযোগ করেছেন অনেকে। মঙ্গলবার যশোর কোতয়ালি থানায় বিভিন্ন সমস্যা নিয়ে আইনের সহায়তা নিতে আসা মোটর সাইকেল নিয়ে প্রবেশে বাধার মুখে পড়েন ভূক্তভোগীরা। তারা থানা কর্তার নতুন এই আদেশ শুনে হতবাক হয়ে পড়েন। তারা তাদের ব্যবহৃত সাথে নিয়ে আসা মোটর সাইকেল বাইরে কার দায়িত্বে রাখবেন এমন প্রশ্নের সৃষ্টি হলে অনেকে মোটর সাইকেল নিয়ে থানা প্রবেশে বাধা নিষেধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। দুপুর আড়াইটার পর কোতয়ালি থানায় এক সাংবাদিক কর্মী তার মোটর সাইকেল নিয়ে থানায় প্রবেশের মুখে কর্তব্যরত কনস্টেবল ওহিদ তাকে বাধা দেন। তিনি নিজেকে সাংবাদিক কর্মী দাবি করলেও তাকে প্রবেশে থানার অফিসার ইনচার্জের বাধা নিষেধ নির্দেশ বলে জানান। সংবাদ কর্মী বাধার মুখে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সরকারি মুঠোফোনে ফোন করে থানায় সংবাদকর্মী মোটর সাইকেল নিয়ে প্রবেশে নিষেধ করার কথা জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে বলেন, বাধা নিষেধ করা হয়নি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত