By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোর জামায়াতের নব নির্বাচিত আমীর গোলাম রসুলের শপথ গ্রহণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর জামায়াতের নব নির্বাচিত আমীর গোলাম রসুলের শপথ গ্রহণ
যশোর

যশোর জামায়াতের নব নির্বাচিত আমীর গোলাম রসুলের শপথ গ্রহণ

Last updated: 2024/11/09 at 4:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশ, ইসকনসহ বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছিলো। যা ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে।

নতুন করে শুরু করেছে ডোনাল ট্রাম্প ইস্যু। এই ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবে না। যশোর জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে শোষনহীন সমৃদ্ধ একটি দেশ প্রাপ্তির আকাঙ্খা জন্মেছে।তাই ইসলামী সৎযোগ্য দক্ষ ও দেশ প্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে। দেশের মানুষ একটি কল্যাণময় ইনসাফভিত্তিক রাষ্ট্র চায়। যেটি দেওয়ার সক্ষমতা একমাত্র জামায়াত ইসলামের রয়েছে। জামায়াতের আমীরের বিভিন্ন সমাবেশে দেশের মানুষ তাদের আস্থার কথা জানিয়েছে। বিভিন্ন ভাবে জাতি আমাদের উপর ভরসা রাখার কথা বলছে। আমরা সে ভরসা রক্ষা করতে না পারলে জাতি আবারো অন্ধকারে নিমজ্জিত হবে। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম ব্যতিত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় । রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে। কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে। বেশি বেশি করে সামাজিক কাজ কর্মের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

রুকনদের আত্মগঠনে সচেষ্ট হয়ে পরিবারের কাছে উত্তম আর্দশ হতে হবে। বর্তমান পরিস্থিতিতে রুকনদের সংগঠন সম্প্রসারণ- ইউনিট বৃদ্ধি, কর্মী বৃদ্ধিসহ জামায়াতে ইসলামীকে গণ মানুষের সংগঠনে পরিণত করার আহবান জানান তিনি ।

শনিবার (৯ নভেম্বর ) যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ১০টায় রুকন সম্মেলন ও নির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন ও ২০২৫-২৬ সেশনের নির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহন অনুষ্ঠানে কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর নব-নির্বাচিত জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এর সভাপতিত্বে এবং যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এর সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সহকারী পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান টিম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল ড. আলমগীর বিশ্বাস. আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিম আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা পূর্ব ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, জেলা শহর সাংগঠনিক জেলা নায়েবে আমীর বেলাল হোসাইন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান , মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।

এ সময় ২০২৫-২৬ সেশনের যশোর জেলা জামায়াতের নির্বাচিত আমীর অধ্যাপক গোলাম রসুলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে ১২ বাংলাদেশি গ্রেফতার
Next Article ফকিরহাটে আলমসাধুসহ লোহার সরঞ্জাম উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
নড়াইল

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ছোটভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোর

চৌগাছায় মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
যশোর

যশোরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 2 days ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?