By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোর জেলা পরিষদের কর্মচারির বিরুদ্ধে সরকারি গাছ চুরি করে বিক্রি ও চাঁদাবাজির অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর জেলা পরিষদের কর্মচারির বিরুদ্ধে সরকারি গাছ চুরি করে বিক্রি ও চাঁদাবাজির অভিযোগ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর জেলা পরিষদের কর্মচারির বিরুদ্ধে সরকারি গাছ চুরি করে বিক্রি ও চাঁদাবাজির অভিযোগ

Last updated: 2023/11/15 at 3:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

চৌগাছা প্রতিনিধি : যশোর জেলা পরিষদের অফিস সহায়ক সরোয়ার উদ্দিনের বিরুদ্ধে সরকারি রাস্তার লক্ষাধিক টাকা মূল্যের রেইনট্রি কড়ই গাছ চুরি করে বিক্রি এবং এক ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭০০ টাকা চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে জোরপূর্বক নেয়া টাকা ফেরৎ এবং সরকারি গাছ অবৈধভাবে চুরি করে বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বুন্দেলীতলা গ্রামের ফরজ আলী নামে এক চা’দোকানী চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। একই অভিযোগ যশোরের ডিসি এবং যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছেও জমা দিয়েছেন তিনি।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

লিখিত অভিযোগে ফজর আলী বলেন, আমার বাড়ি বুন্দেলীতলা গ্রামে। চৌগাছা-মহেশপুর সড়কে আমার বাড়ির সামনে চৌগাছা-মহেশপুর সড়কে একটি অনেক বড় রেইনট্রি কড়াইগাছ ছিলো। যার দাম আনুমানিক এক লক্ষ টাকা। গাছটির জন্য আমার বসতবাড়ির ক্ষতি হচ্ছিলো। এ অবস্থায় আমি গাছটি কেটে নিতে জেলা পরিষদের কর্মচারি (অফিস সহায়ক ও কর্মচারী সমিতির নেতা এবং চৌগাছার স্বরুপদাহ গ্রামের বাসিন্দা) সরোয়ার উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। পরে অনেক দেন দরবারের পর আমি অনেক কষ্টে তাকে ৪ হাজার ৭০০ টাকা প্রদান করি। এরপর গত ১২ নভেম্বর স্বরুপদাহ গ্রামের হাশেম আলীর ছেলে হাসান এবং মোশারেফের ছেলে শাহাআলম গাছটি আমার বাড়ির সামনে থেকে কেটে নিয়ে যায়।

গাছটি সরকারি গাছ। আমার গাছটিতে কোন দাবি নেই। তবে এই গাছটি সরিয়ে নিতে টাকা লাগে বিষয়টি আমি জানতাম না। সরোয়ার আমাকে মিথ্যা হুমকি-ধামকি দিয়ে ৪ হাজার ৭০০ টাকা নিয়েছে এবং সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করে দিয়েছে। আমি আমার টাকা ফেরত পাইবার ব্যবস্থা এবং সরকারি গাছ অবৈধভাবে চুরি করে বিক্রি করে দেয়ার বিচার প্রার্থনা করছি।

এসব বিষয়ে বক্তব্য নিতে সরোয়ার উদ্দিনের ব্যবহৃত ০১৭১৮৪৫১৭৮৪ নম্বরে ফোন করে বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বুধবার এ বিষয়ে অভিযুক্তদের ডেকে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থার সুপারিশ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Next Article বেগম রাজিয়া নাসেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বরিশাল

দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

দিঘলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে জমি বিরোধে হত্যা: আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?