By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোর-ঝিনাইদহ মহসড়কের পাশে বৃহৎ গর্ত ও গাছের গুড়ি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > যশোর-ঝিনাইদহ মহসড়কের পাশে বৃহৎ গর্ত ও গাছের গুড়ি
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

যশোর-ঝিনাইদহ মহসড়কের পাশে বৃহৎ গর্ত ও গাছের গুড়ি

Last updated: 2023/07/12 at 2:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যানবাহন চলাচলে দীর্ঘ যানযট

ঝিনাইদহ প্রতিনিধি : যশোর-ঝিনাইদহ মহাসড়ক প্রশস্তকরন ও নতুন রাস্তা নির্মাণে কর্তন করা হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জের পথের ধারের সেই ঐতিহাসিকভাবেই শতবর্ষী রেইনট্রি গাছগুলো। যে গাছগুলো রোপন করেছিলেন সেই সময়ের কিছু পরিবেশবাদী মানুষ। ঐ সময় মুলত বিশুদ্ধ অক্সিজেন আর শীতল ছায়ার পরশ পাওয়ার জন্যই গাছগুলো রোপন করা হয়েছিল। মোটর গাড়ী প্রচলনের আগে এ সমস্ত পথে পথচারীসহ পালকি, ঘোড়ার গাড়ী, গরুর গাড়ী ইত্যাদি চলাচলের কারণে পথের ধারে মূলতঃ ছায়া প্রদানকারী বৃক্ষ রোপনের প্রচলন ছিল। পর্যায়ক্রমে এ সমস্ত পথ সড়ক হতে মহাসড়কে রূপান্তরিত হয়েছে। এ সমস্ত বৃক্ষের অধিকাংশই ছায়া প্রদানকারী বৃহৎ আকারের বৃক্ষ হওয়ায় এ বৃক্ষ সমূহ ক্ষেত্র বিশেষে সড়কের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষনের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করেছে। সড়ক উন্নয়ন ও সম্প্রসারনের ক্ষেত্রে কাটা পড়েছে শতবর্ষি বৃক্ষ সহ ছোট বড় ও মাঝারি সাইজের অসংখ্য গাছ, ঠিক সেই আলোকে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কের পদার্পন করেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত হওয়ার অভিযাত্রায় পর্যাপ্ত ও মানসম্পন্ন সড়ক অবকাঠামো অর্থাৎ এক্সপ্রেসওয়ে, হাইওয়ে এবং সেতু, ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়েছে।

সড়কটি ঢাকা-খুলনা যাতায়াতের জন্য এক সময় প্রধান সড়ক হিসাবে চলন ছিল এর মধ্যে ঝিনাইদহ কালীগঞ্জের এবং বারবাজারেরে ফুলবাড়ি পর্যন্ত প্রায় ৪০ কিঃ মিঃ রাস্তা রয়েছে। ইতিমধ্যে জমি অধিগ্রহনের মাপযোকের কাজ করা হয়েছে এবং বেশ কয়েক মাস ধরেই কাটা চলছে শতবর্ষি বৃক্ষসহ অসংখ্য গাছ।

বিভিন্ন সূত্রে জানা গেছে সড়ক উন্নয়ন ও সম্প্রসারনের জন্য নিলামে ঠিকাদারদের কাছে গাছগুলি বিক্রয় করা হয়েছে। দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের এই ব্যস্ততম সড়কে কেটে ফেলে রাখা হয়েছে শতবর্ষি বৃহৎ আকৃতি এই গাছের কান্ড ও গুড়ি। আর গাছের কান্ড ও গুড়ি পড়ে থাকার কারণে যানবহন গুলো শিকার হচ্ছে দূর্ঘটনার। ব্যস্ততম এই সড়কের পাশে গাছ কেটে ফেলার কারনে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। যার ফলে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা এবং অকালে ঝরে যাচ্ছে তাজাঁ প্রাণ। শহরের বৈশাখি মোড় থেকে রঘুনাথপুর পর্যন্ত এই ৫ কিঃ মিঃ রুপ নিয়েছে সড়কের মৃত্যপুরীতে।

সরেজমিনে বক্তব্য গ্রহন কালে স্থানীয় বাসিন্দার ও দোকান মালিকরা জানান আমাদের দোকানের সামনে এই বড় কড়ই গাছটি কেটে ফেলে রাখা হয়েছে ২ মাসের উপরে, এখন পর্যন্ত সরানোর কোন ব্যবস্থা কেউ করেনি। সারাটা রাস্তায় এমন বড় বড় গাছ কেটে ফেলে রাখার করনে প্রতিদিনই রাস্তায় জ্যাম সহ ঘটছে দুর্ঘটনা। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষের কাউকে পাওয়া না গেলেও কথা হয় কর্মরত শ্রমিকদের সাথে, তারা বলেন এ ব্যপারে আমরা কিছু জানিনা, তবে কিছু গাছ সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকি গাছ পর্যায় ক্রমে নেওয়া হবে।

বৈশাখি মোড় এলাকার বাসিন্দা মহব্বত আলী ও মিন্টু মিয়া বলেন এভাবে গাছ কেটে রাস্তায় ফেলে রাখার কারনে সাধারণ পথচারিদের পড়তে হচ্ছে বিপাকে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও দুর্ঘটানার শিকার হচ্ছে। অপরদিকে নিমতলা বাসস্ট্যান্ড থেকে ঝিনাইদহ রোড়ে রয়েছে অগনিত বড় বড় বিশাল আকৃতির গর্ত, সেখানেও ঘটছে এমন বিপত্তি। বাস-ট্রাক, লেগুনা, ইজিবাইক, মোটর সাইকেল চালক, পথচারি সহ সবাই বলেন জিবনের ঝুকি নিয়ে এই সড়কে গাড়ি চালাতে হচ্ছে। ঐতিহ্যের এই শতবর্ষী বৃক্ষ কর্তনে সবারই খুব খারাপ লাগছিল, এখন দুঃখের থেকে বেশি থাকতে হয় আতংকে কখন জানি কি দূর্ঘটনা ঘটে।

এলাকার বয়জোষ্ঠরা বলছেন সড়ক উন্নয়ন ও সম্প্রসারনের ক্ষেত্রে বিদ্যমান গাছপালা অপসারন একটি নৈমত্তিক বিষয়। সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকারী প্রতিষ্ঠান হিসাবে বৃক্ষ কর্তন বা পরিবেশ পরিবর্তনকারী নিয়ামকসমূহের বিপরীতে যথাযথ পদক্ষেপ গ্রহণও সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্ব। অন্যদিকে সাধরন মানুষের দাবি এখান থেকে কর্তন কৃত গাছ গুলি দ্রুত সরিয়ে ফেলে চলাচলে সাভাবিক নিরাপত্ত ও নিশ্চিত করা।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ইশরাত জাহান বলেন, বিষয়টি আমি জেলা পরিষদকে অবহিত করেছি, জেলা পরিষদ থেকে জানানো হয়েছে অতিসত্তর কর্তনকৃত গাছেরগুড়ি সরিয়ে নিয়ে গর্তগুলো ভরাট করে দেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গ্রীন নারী কল্যান ফাউন্ডেশনের পরিবেশ বান্ধব পাটপন্য প্রশিক্ষন
Next Article নিজেদের যুদ্ধজাহাজ তৈরি করা দেশের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 10 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 19 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 24 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?