
যশোর অফিস : যশোরের ডিসি বাংলো রোডের মোল্লাস আইটিতে চুরি সংঘটিত হয়েছে। গত ১১ নভেম্বর দিনগত রাতে অজ্ঞাত চোর চক্র প্রতিষ্ঠানের গ্রীলকেটে তালার হুক কেটে দু’টি ল্যাপটপ, মোবাইল ফোন ও গ্রাফিক্স কার্ড নিয়ে গেছে।এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত চোর বা চোরাইকৃত মালামাল আটক হয়নি।
থানায় দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোর ঘোপ নওয়াপাড়া রোডের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা ডিসি বাংলো রোডে একটি আইটি ফার্ম পরিচালনা করেন। মোল্লাস আইটি নামের ওই প্রতিষ্ঠানটি গত ১১ নভেম্বর রাত ১১ টার দিকে বন্ধ করে তিনি বাসায় যান। গত ১২ নভেম্বর সকাল ৭ টায় গিয়ে দেখতে পান প্রতিষ্ঠানের ভেতরের দরজার তালা ভাঙা। এছাড়া গ্রিলের তালার হুক খোলা। ভেতরে গিয়ে দেখতে পান দু’টি ল্যাপটপ চুরি হয়েছে। মোবাইল ও গ্রাফিক্স কার্ড চুরি হয়েছে। সংঘবদ্ধ কোনো চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের লগ্নিকারী মূল মালিক ইয়াসিনের বাবা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, পুলিশকে অবহিত করা হয়েছে, মামলা দেয়া হয়েছে। পুলিশ একটু আন্তরিক হলেই চোর ধরা সম্ভব। তিনি থানা পুলিশের জোরালো ভূমিকা দাবি করেছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত