
যশোর অফিস : যশোর শহরের বড় বাজারে র্যাবের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় দু’জন ব্যবসায়িকেও হেফাজতের নেয়া হয়েছে।
বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে র্যাব ক্যাম্প যশোরের একটি টিম শহরের বড় বাজার হাটচান্নি আলু পট্টিতে প্রবেশ করে। এসময় ওই বাজারের হাজী বকুল, হাজী বাবুল খোকন, নুর ইসলাম ও কালুর দোকানে অভিযান চালায়। এসময় ওই দোকান গুলো থেকে দুই লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। আর সেই সাথে ব্যবসায়ী স্থানীয়দের ভাষ্যমতে মীমের দোকানের ঈদ উপলক্ষে আগাম কয়েক লাখ টাকার ভারতীয় অবৈধ পটকা বাজি এনে রাখা হয়েছে। পাশাপাশি নুর ইসলামের দোকানের তল্লাশি করা হলেও তার গোডাউনে কোন ছোঁয়া লাগেনি। অভিযোগ রয়েছে বছরে দু’টি ঈদ এবং পুজাসহ বিশেষ কয়েকটি দিনে যশোরসহ আশপাশের কয়েকটি জেলায় অন্তত অর্ধকোটি টাকার পটকা বাজি সরবরাহ করে থাকেন। কিন্তু সব সময় ধরাছোঁয়ার বাইরেই থাকেন।
এদিন বড় বাজারে অভিযান, পণ্য উদ্ধার এবং দুইজন হেফাজতে নেয়ার ব্যাপারে র্যাব স্বীকার করেনি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত