By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোর বোর্ডে কারাগারে পরীক্ষা দিচ্ছে ৫ পরীক্ষার্থী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর বোর্ডে কারাগারে পরীক্ষা দিচ্ছে ৫ পরীক্ষার্থী
যশোর

যশোর বোর্ডে কারাগারে পরীক্ষা দিচ্ছে ৫ পরীক্ষার্থী

Last updated: 2023/05/01 at 2:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : রোববার থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে কারাগারে থেকে পরীক্ষা দিচ্ছেন বন্দী ৫জন শিক্ষার্থী। রোববার সকাল ১০টায় তারা বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু করেছে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৮ হাজার ১০২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজার ৩৬২ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৭৮২ জন। মান উন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৮১। এছাড়া এ বছর ১০৫জন প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিচ্ছে ২২জন ও কারাগারে থেকে পরীক্ষা দিচ্ছে ৫জন শিক্ষার্থী।

তিনি বলেন, যশোর পুলেরহাটস্থ কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দী হিসেবে রয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরমান তালুকদার। সে ২০২১-২২ শিক্ষা বর্ষের ছাত্র। তার রোল নম্বর ৪১৫৬৫৯। তার পরীক্ষার মূল কেন্দ্র ছিল কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়। কারাগারে থাকায় যশোরের সদর উপজেলার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ কারা অভ্যন্তরের তার পরীক্ষা গ্রহণ করছে।

খুলনা কেন্দ্রীয় কারাগারে পরীক্ষা দিচ্ছেন রায়হান শেখ নামে এক শিক্ষার্থী। তিনি খুলনার ফুলতলা উপজেলার ফুলতলার রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষা বর্ষের ছাত্র। তার রোল নম্বর ২৬১৭৩৭। খুলনা জিলা স্কুল কর্তৃপক্ষ কারা অভ্যন্তরে তার পরীক্ষা গ্রহণ করছে।

নড়াইল জেলা কারাগারে পরীক্ষা দিচ্ছেন আল মামুন মোল্লা নামে এক শিক্ষার্থী। সে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার রোল নম্বর ২২২১৭৫। নড়াইল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ কারা অভ্যন্তরে তার পরীক্ষা গ্রহণ করছে।

কুষ্টিয়ার বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন কুষ্টিয়া জেলা কারাগারে থেকে পরীক্ষা দিচ্ছেন। ২০২১-২২ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর রোল নাম্বার ১২৪১৭২। কুষ্টিয়া জিলা স্কুল কর্তৃপক্ষ কারা অভ্যন্তরে তার পরীক্ষা নিচ্ছে।

এছাড়া ঝিনাইদহের খালিশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী হৃদয় হোসেন ঝিনাইদাহ জেলা কারাগারে পরীক্ষা দিচ্ছেন। ২০২১-২২ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর রোল নম্বর ৪০৭১৪৬। ঝিনাইদাহ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তার পরীক্ষার গ্রহণ করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শিরোমণিতে মুসল্লিদের মাঝে ক্ষোভে উত্তেজনা সৃষ্টি
Next Article নারী শ্রমিকরা মজুরী বৈষম্যের শিকার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
যশোর

যশোরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?