By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোর ভৈরব নদের পাড়ের ক্ষতিগ্রস্তদের পাউবো প্রকৌশলীর কাছে ধরনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর ভৈরব নদের পাড়ের ক্ষতিগ্রস্তদের পাউবো প্রকৌশলীর কাছে ধরনা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর ভৈরব নদের পাড়ের ক্ষতিগ্রস্তদের পাউবো প্রকৌশলীর কাছে ধরনা

Last updated: 2024/09/30 at 12:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস : যশোর শহরের ভৈরব নদের পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষ আজ রবিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর সাথে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকারকালে ক্ষতিগ্রস্তরা জানান, জোয়ার ভাটাবিহীন ভৈরব নদের পাড় ধসে ১৫/২০টি বাড়ি ভেঙে নদে বিলীন হয়ে গেছে। এছাড়া নদের ধারে বসবাসকারী শতাধিক ব্যক্তির বাড়ির জায়গা, গাছপালা ভেঙে বিশাল খাদের সৃষ্টি হয়েছে।

নদের পাড়ে বসবাসকারী দরিদ্র ও অসহায় এসব মানুষ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীর কাছে তাদের অসহায়ত্ব তুলে ধরেন। তারা জানান, নদের পাড়ে বাঁধ দেয়া না হলে এখনও যতটুকু আছে, সেসবও বিলীন হয়ে যাবে। তাদের আশ্রয়টুকু রক্ষার দাবি জানান তারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহরের পুরাতন কসবা ঘোষপাড়া ভৈরব পাড় এলাকার বাসিন্দা সায়েমা রহমান, শওকত আলী, সজীব ইসলাম, শামীমা জামান, শফিকুল ইসলাম, গৌতম রায়, রাফিয়া আক্তার মৌসুমী, খায়রুল ইসলাম প্রমুখ।

তারা বলেন, ইতোমধ্যে ঘোষপাড়া এলাকার আনোয়ার হোসেন, বারিক আলী, সজীব ইসলাম, শফিকুল ইসলাম, আমেনা বেগম, গোলাম মোস্তফা, সিদ্দিক হোসেন, কোহিনুর বেগম, মোহাম্মদ শাহিন, আলমগীরসহ কমপক্ষে ২০ জনের ঘরবাড়ি নদের মধ্যে ভেঙে তলিয়ে গেছে। শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্তরা বলছেন, আমরা খুব শিগগিরই এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকারের কাছে আবেদন করছি। আমরা চাই, সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুততম সময়ে নদের পাড়ে বাঁধ দেয়া হোক। একটা স্থায়ী সমাধানের জন্যে আমরা পাউবোর নির্বাহী প্রকৌশলীকে গত সপ্তাহে দরখাস্ত দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।

তারা বলেন,যাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে,সেই সমস্ত অসহায় দরিদ্র পরিবারের লোকজনের মাথা গোজার ঠাঁই যেন হয়, সেই লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

কী ধরনের পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন,আমরা খুব শিগগিরই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। জিও ব্যাগের মাধ্যমে আপাতত পাড় ভাঙন রোধে ব্যবস্থা করা হবে। আগামী বর্ষা মৌসুম আসার আগেই আমরা আরও কী ধরনের ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করবো।

কবে নাগাদ কাজ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে সেটা বলতে পারছি না। তবে, কাজ দ্রুততম সময়ের মধ্যে হবে- এটুকু বলতে পারি।

প্রসঙ্গত, ২০২০ সালে ভৈরব খননের সময় স্থানীয় কতিপয় প্রভাবশালী লোক এখানে মেশিন লাগিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে। তাদের সেই নিষেধ করা হলেও তারা জানিয়ে দেয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা এই কাজ করছে। তারা সেই সময় হাজার হাজার ট্রাক বালি উত্তোলন করায় ভৈরবের এই এলাকায় ব্যাপক ভ্যাকুয়ামের সৃষ্টি হয়। ফলে গত বছরের বৃষ্টিতে অল্প কয়েক জায়গায় ভাঙন হলেও এবছর লাগাতার বৃষ্টিতে সেটি তীব্রতা পায়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর
Next Article সাবেক মন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 54 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 55 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 56 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?