By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোর মাইকেল মধুসূদন কলেজের মিলন মেলার লোগো উন্মোচন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর মাইকেল মধুসূদন কলেজের মিলন মেলার লোগো উন্মোচন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর মাইকেল মধুসূদন কলেজের মিলন মেলার লোগো উন্মোচন

Last updated: 2024/12/09 at 7:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস : রঙিন বেলুন নীল আকাশে উড়িয়ে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে বাংলার মিলনমেলা ২০২৫ এর লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীবের পাদদেশে দাঁড়িয়ে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

কলেজের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সমিতির আয়োজনে আগামী বছর ২০২৫ সালের ৭ ও ৮ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী দ্বিতীয় বাংলার মিলন মেলা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানের লোগো ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রাক্তন ও চলমান বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান,১৯৬২ সালে এই কলেজে বাংলা বিভাগ খোলা হয়। গত ৬২ বছরে এই বিভাগ থেকে হাজার হাজার গুণি মানুষ সৃষ্টি হয়েছে। বিভাগের প্রবীন ও নবীনদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে প্রথমবার ২০২২ সালে মিলনমেলার আয়োজন করা হয়। এবার দ্বিতীয়বারের মত এই মিলনমেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারের উৎসবে বিভাগ থেকে অবসরে যাওয়া শিক্ষকদের সম্মাননা ও বিভাগের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করা হবে। এছাড়া দুইদিনব্যাপী অনুষ্ঠানে থাকবে পিঠা উৎসব,লুচি উৎসব, মধ্যহ্ন ভোজ, স্মৃতিচারণা,বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে যোগ দিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি প্রাক্তন শিক্ষার্থীদের দেড় হাজার, তাদের পরিবারের সদস্যদের জন্যে এক হাজার ২০০ ও চলমান শিক্ষার্থীদের জন্যে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলা বিভাগ ও শহরের মাইকপট্টি এলাকার সমবায় ব্যাংক ভবনের তৃতীয় তলায় ফিউশন মিউজিক স্টুডিওতে গিয়ে নিবন্ধন করা যাচ্ছে।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ২০২৪ সালে ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

বাংলা বিভাগ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সদস্য সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ড. অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এমএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক আকতার হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফেরদৌস আরা শিউলী, অধ্যাপক ড. শেখ মো. আমানুল্লাহ, সহযোগী অধ্যাপক সাহাব উদ্দীন, সহকারি অধ্যাপক এইচ এম মুরাদ হোসেন, প্রভাষক মারুফুজ্জামান, মেহেদী হাসান আজিজুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী সমিতির সদস্য ও জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ পরিচালক হায়াতুজ্জামান মুকুল, বাঘারপাড়া কলেজের সহকারি অধ্যাপক হাসিম রেজা, রমেন রায় প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নির্বাচন
Next Article যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র পদযাত্রা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?