By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোর শহরতলীর ডাকাতিয়া সেচ প্রকল্পের সম্পাদকের প্রতারণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর শহরতলীর ডাকাতিয়া সেচ প্রকল্পের সম্পাদকের প্রতারণা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর শহরতলীর ডাকাতিয়া সেচ প্রকল্পের সম্পাদকের প্রতারণা

Last updated: 2023/11/16 at 1:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে আতংকে কৃষক

যশোর অফিস : যশোর সদরের ডাকাতিয়া গ্রামে সেচ প্রকল্পের ১৬ সদস্যের সাথে প্রতারণা করে সম্পাদক নিজের নামে গভীর নলকুপ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সমিতির সদস্য ও কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসন্ন বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে আতংকে রয়েছেন কৃষকরা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ সদস্যদের পক্ষে সেচ প্রকল্পের সভাপতি ইজাহার আলী সম্প্রতি আদালতে মামলা করেছেন। একই সাথে অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকতার কাছে।

অভিযোগে জানা গেছে, যশোর সদরের ডাকাতিয়া এলাকায় সেচ প্রকল্পের আওতায় ১৮ সদস্যের একটি কমিটি করে সমিতির মাধ্যমে ১৬০ বিঘা জমি চাষাবাদ করা হচ্ছিল। এলাকার ইজাহার আলীকে সভাপতি ও বজলুর রহমানকে সম্পাদক করে চলছিল ১৮ সদস্যের ওই সেচ প্রকল্পের কমিটি। জমিতে সেচের জন্য সভাপতি ইজাহার আলীর বৈধ ভোগদখলীয় জমিতে গভীর নলকুপ স্থাপন করে চাষাবাদ শুরু করেন ২০০৬ সাল থেকে। কিন্তু সেচ প্রকল্পের সম্পাদক বজলুর রহমান প্রতারণার আশ্রয় নিয়ে কৌশলে গোপনে সমিতির নাম ব্যবহার না করে নিজের নামে বিদ্যুৎ সংযোগ নেন। বিষয়টি সমিতির লোকজন জেনে গেলে তিনি শালিসে, সমিতির নাম ব্যবহার না করে ভুল করেছেন বলে তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং একটি অঙ্গীকার নামা করে দেন।

সুচতুর সম্পাদক বজলুর রহমান সরকারি দপ্তরকে ম্যানেজ করে গভীর নলকুপটি অকেজো দেখিয়ে আইনের তোয়াক্কা না করেই ২০০ গজ দুরে গোপনে আর একটি গভীর নলকুপ স্থাপনের জন্য লাইসেন্স বের করেছেন।

এখানেই শেষ নয়, মূল সমিতির গভীর নলকুপটির বিদ্যুৎ লাইন কেটে নিজের নতুন নলকুপে আনার অপচেষ্টা করছেন। প্রকল্পের সভাপতি ইজহার আলীর নেতৃত্বে এলাকাবাসীর আগের গভীর নলকুপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেচ কার্য পরিচালনা করছেন। চলমান কর্মকান্ডের ব্যাপারে বজলুর রহমানকে বাধ সাধায় মুল নলকুপের বিদ্যুৎ সংযোগ কেটে নেয়ার চেষ্টা করেন এবং ইজাহার আলীর ও সমিতির সদস্যদের খুন জখমের হুমকি দিচ্ছেন। সম্পাদক বজলুর রহমানকে নিবৃত করতে ব্যর্থ হয়ে সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনের আশ্রয় নেয়া হয়েছে। বজলুর রহমানের কারণে এলাকার সাধারণ কৃষকরা আতংকে রয়েছেন। আসছে মৌসুমে ধান আবাদ করতে না পারার শঙ্কায় রয়েছেন। কাজেই ২০০৬ সালের মূল নলকুপটির লাইসেন্স বহাল ও বজলুর নতুন লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে প্রকল্পের সম্পাদক বজলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, পুরোনো নলকুপটি অকেজো পরিত্যাক্ত ও পানি ওঠেনা। বালি কাঁদা মাটি ওঠে। কৃষকদের চাষে সমস্যা হচ্ছে। যে কারণে পাশে নতুন করে বোরিং করা হয়েছে তার নিজের জমিতে। প্রতারণার কোনো ঘটনা ঘটেনি। তিনি বৈধভাবেই লাইসেন্স নিয়েছেন, কৃষকের সেচ কাজে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গভীর নিম্নচাপ রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
Next Article বঙ্গোপসাগরে নিম্নচাপ: দুবলারচরে শংকায় দশ সহস্রাধিক জেলে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?