By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোর শিক্ষা বোর্ডের ৫ কর্মকর্তাকে অন্যত্র বদলী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর শিক্ষা বোর্ডের ৫ কর্মকর্তাকে অন্যত্র বদলী
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর শিক্ষা বোর্ডের ৫ কর্মকর্তাকে অন্যত্র বদলী

Last updated: 2024/10/23 at 12:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : দীর্ঘ দিন ধরে যশোর শিক্ষা বোর্ডের বিভিন্ন পদে প্রেষনে দায়িত্ব পালন করা শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তাকে বিভিন্ন কলেজে বদলী করা হয়েছে। গতকাল ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব মাহাবুব আলম স্বাক্ষরিত ৩৭.০০.০০০০.০০০.১৯.০১৩.২০১৭(অংশ-২) -৪১৩ নম্বরে স্বারকে এই আদের দেওয়া হয়েছে। উক্ত আদেশে বলা হয়েছে আগামী ২৮ অক্টোবরের মধ্যে বদলীকৃত কর্মকর্তাগণ তাদেরবর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওই একই তারিখ বিকেল থেকে তারা তাৎক্ষনিক ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান ও সচিবসহ মোট ৯টি পদে বিসিএস শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা প্রেষনে দায়িত্ব পালন করেন। সরকারী চাকুরীবিধি মোতাবেক একজন কর্মকর্তা একই পদে সর্বোচ্চ ৩ বছরের জন্য প্রেষনে নিয়োগ পেতে পারেন। কিন্তু বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমলে এসব নিয়মকানুনের তোয়াক্কা না করে একই পদে কোন কোন কর্মকর্তা ১০ থেকে ১২ বছর পর্যন্ত দায়িত্ব পালন করেন। যার ফলে শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ ওঠে। বিশেষ করে বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে এসব কর্মকর্তারা আওয়ামীলীগের নেতাকর্মীদের মতো রাজনৈতিক মঞ্চে উঠে বা আওয়ামীলীগের জনসভার মঞ্চে উঠে বক্তৃতা বাজি করেন। যা নিয়ে বোর্ডের স্টাফদের মধ্যে নানা রকমের বিরোধ সৃষ্টি হয়। বোর্ডের স্বাভাবিক কর্মকান্ড মারাতœক ভাবে ব্যাহত হয়। ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ঘটলে এসব কর্মকর্তারাও ভোল পাল্টাতে শুরু করে। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মুভমেন্ট শুরু করলে এসব অসৎ কর্মকর্তাদের শিক্ষা বোর্ড থেকে অপসারনের একদফার আন্দোলন শুরু হয়। তারই প্রেক্ষিতে গতকাল ২২ অক্টোবর শিক্ষা বোর্ডের উপ সচিব মাহাবুব আলম স্বাক্ষরিত একপত্রে প্রেষনে কর্মরত ৯ জনের মধ্যে প্রাথমিক ভাবে ৫ কর্মকর্তাকে বিভিন্ন কলেজে বদলী করা হয়। এরা হচ্ছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ বিশ্বাস শাহীন আহমেদকে নোয়াখালী সরকারী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে, কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডুকে পটুয়াখালী সরকারী কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামকে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক , উপ কলেজ পরিদর্শক মোদন মোহন দাসকে ঝিনাইদহের শৈলকুপা সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও উপ বিদ্যালয় পরিদর্শক চঞ্চল কুমার বাছাড়কে সাতক্ষীরার তালা সরকারী কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পদে বদলী করা হয়েছে। একই পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস, এম তৌহিদুজ্জামানকে যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক, খুলনার সরকারী ব্রজলাল কলেজের ইতিহাসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানকে বিদ্যালয় পরিদর্শক, মাউশির ওএসডি মুহাম্মদ রকিবুল ইসলামকে উপ-কলেজ পরিদর্শক, ঝিনাইদহের কোটচাদপুর সরকারী খন্দকার মোশারফ হোসেন ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: ডালিম হোসেনকে উপ-বিদ্যালয় পরিদর্শক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খুরশিদ আলম মল্লিককে যশোর শিক্ষা বোর্ডের অডিট অফিসার হিসেবে প্রেষনে নিয়োগ প্রদান করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যবিপ্রবি সহকারী পরিচালক রশিদের বিচার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
Next Article ৫০ বছর ধরে ৭২’র চেতনাকে একাত্তরের চেতনা বলে গেলানো হয়েছে : মাওলানা মামুনুল হক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোর

চৌগাছায় মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?