By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোর সংবাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর সংবাদ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর সংবাদ

Last updated: 2023/08/14 at 11:28 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

॥ কারাগারের সামনে যুবক ছুরিকাহত ॥

যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবককে ছুরিকাহত করেছে একদল সন্ত্রাসী। এতে সে মারাত্মক জখম হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম অভয়নগর উপজেলার একতারপুর তালতলার ইব্রাহিম গাজীর ছেলে।

Contents
॥ কারাগারের সামনে যুবক ছুরিকাহত ॥॥ দুই মামলায় যাবজ্জীবন ও ১০ বছরের জেল ॥॥ মুকুল অয়েল মিলের মালিকের বিরুদ্ধে মামলা ॥॥ পুলিশের অভিযান মাদক দ্রব্যসহ আটক ৩ ॥

আহত সাইফুল জানান, এদিন বড় ভাই হ্নদয় সরদারসহ তার পরিবারের লোকজন আদালতে মামলার হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে এলাকার একজনকে দেখতে তারা জেলখানা এলাকায় হাজির হন। এরা জেলখানার সামনে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এসময় তাদের এলাকার সুমন, ইছাহাক, রনি ও শহরের ঘোপের আকাশসহ মোট ৭/৮ জন দুর্বৃত্ত হঠাৎ করে সাইফুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীদের সহযোগীতায় আহত সাইফুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী বড় ভাই হৃদয় জানায়, পূর্ব শত্রুতার ভিত্তিতে তাকে এই ছুরিকাঘাত করা হয়েছে। এর আগেও সোমবার (৩১জুলাই) রাতে তারা হৃদয়কে ছুরিকাঘাত করে তার একটি চোখ নষ্ট করে দিয়েছে এবং ছুরিঘাত করে তারা উল্টা মামলা দায়ের করে যার হাজিরা দিতে তারা আজ এসেছিলো।

॥ দুই মামলায় যাবজ্জীবন ও ১০ বছরের জেল ॥

যশোরে হেরোইন ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় দুইজনের সাজা প্রদান করেছে আদালত। রোববার পৃথক দুই আদালতে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণার পর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যশোরের স্পেশাল জেলা জজ আদালতের স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা জানান, ২০১৭ সালের ২৭ মার্চ সকাল ৯টায় যশোর শহরের লোহাপট্টি এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। আবাসিক হোটেল স্বপ্নপুরীর সামনে থেকে আটক করা হয় শহরের নীলগঞ্জ সাহাপাড়ার মৃত কাশেমের ছেলে বাবুল হোসেনকে।পুলিশের এসময় বাবুলের কাছথেকে ১শ’গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন এসআই আমিনুর রহমান। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৩১ মে এসআই হাবিবুর রহমান বাবুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমাদেন। সর্বশেষ রোববার এ মামলার রায় ঘোষনা করা হয়। স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

এদিকে, অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের অতিরিক্ত পিপি অসীম ঘোষ জানান, ২০১২ সালের ১৫ মার্চ সকালে অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামে র‌্যাব-৬ খুলনার একটি টিম অভিযান চালায়। অস্ত্র মজুদ রয়েছে ও চরমপন্থি সন্দেহে ওই গ্রামের মৃত পুরানজোন বিশ্বাসের ছেলে অনিমেষ বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় অনিমেষের কাধে ঝোলানো ব্যাগ থেকে একটি চাইনিজ পিস্তল ও তার পরিহিত প্যান্টের বিভিন্ন পকেট থেকে ৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় অভয়নগর থানায় মামলা করেন র‌্যাবের ডিএডি শাহাদাৎ হোসেন। মামলাটি তদন্ত করে এসআই শরীফ হাবিবুর রহমান অনিমেষকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমাদেন। রোববার এ মামলার রায় ঘোষনার দিনে অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক সুমি আহমেদ অনিমেষকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

॥ মুকুল অয়েল মিলের মালিকের বিরুদ্ধে মামলা ॥

যশোরের মুকুল অয়েল মিলের মালিক কামরুজ্জামান মুকুলের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার শহরের সুরেন্দ্রনাথ সড়কস্থ ষষ্ঠীতলা পাড়ার সেলিম হোসেনের মেয়ে বিপাশা আক্তার বৃষ্টি এই মামলা করেছেন। বিচারক অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ আসামির বিরুদ্ধে সমনজারীর আদেশ দিয়েছেন। আসামি কামরুজ্জামান মুকুল চারখাম্বার মোড়ের আবু বক্কার সিদ্দিকীর ছেলে।

॥ পুলিশের অভিযান মাদক দ্রব্যসহ আটক ৩ ॥

যশোরে পুলিশ আলাদা অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ তিনজনকে আটক করেছে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রোববার সকাল ১০টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে এক কেজি গাঁজাসহ হাসান আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। হাসান বেনাপোল পোর্ট থানাস্থ নারায়ণপুর পুড়াবাড়ি এলাকার মৃত সোহরাব শিকদারের ছেলে।

ডিবি পুলিশের এএসআই সৈয়দ শাহীন ফরহাদ জানিয়েছে, গত শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার আমতলা নামক স্থানের একটি চায়ের দোকানের সামনে থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেটহ দুইজনকে আটক করা হয়। এরা হলো, চুড়ামনকাটি দক্ষিণপাড়ার আজিজুর রহমানের ছেলে আবুল হাসান (৩২) এবং চৌগাছার গয়ড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫)।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ক্যাম্পাস সবুজায়নে আযম খান সরকারি কমার্স কলেজে বৃক্ষরোপণ
Next Article তালা সংবাদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

পিরিয়ডের আগে স্তনে ব্যথা হওয়া কি স্বাভাবিক?

By Online Desk 5 minutes ago
লাইফস্টাইল

February 18, 2026

By Online Desk 6 minutes ago
লাইফস্টাইল

চা ছাড়া আমার চলেই না: তবু মানুন এসব কানুন

By Online Desk 7 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?