By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি

Last updated: 2023/11/27 at 12:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ঘৃণামূলক অপরাধের দিকে ইঙ্গিত

জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় ভারমন্ট অঙ্গরাজ্যে ইউনিভার্সিটি অব ভারমন্টের কাছে বারলিংটনে গত শনিবার সন্ধ্যায় পিস্তল বহনকারী এক ব্যক্তি এই তিন শিক্ষার্থীকে গুলি করে করেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুজনের অবস্থা এখন স্থিতিশীল হলে একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়াহ পরা অবস্থায় আরবি ভাষায় কথা বলছিলেন ফিলিস্তিনের তিন শিক্ষার্থী। ফিলিস্তিন বিদ্বেষ থেকে এই হামলা উৎসারিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাই ‘হেইট ক্রাইম’ বা ঘৃণামূলক অপরাধ হিসেবে হামলাটির তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার।

অলাভজনক ফিলিস্তিনপন্থী আইনি সংস্থা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং বলেছে, গুলিবিদ্ধ তিন ফিলিস্তিনি শিক্ষার্থী কেফিয়াহ পরিহিত অবস্থায় আরবিতে কথা বলছিলেন। তখন সন্দেহভাজন হামলাকারী তাঁদের হয়রানির উদ্দেশ্যে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তিনজনকে গুলি করে পালিয়ে যান। পুলিশ অবশ্য বলছে, হামলাকারী কোনো কথা না বলেই চারটি গুলি করেছেন।

মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং-এর মাধ্যমে প্রকাশিত ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে বিবেচনাসহ ঘটনার সঠিক তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানাই। হামলাকারীকে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা স্বস্তি পাব না।’

গত ৭ অক্টোবর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি রক্তপাতের সর্বশেষ তরঙ্গের ফলে যুক্তরাষ্ট্রেও দেখা গেছে ইসলামবিরোধী ও ইহুদি বিদ্বেষের ঘটনা। আর এ রকম পরিপ্রেক্ষিতের কারণেই ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবে দেখার যৌক্তিকতা বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তদন্তাধীন অবস্থায় এই ঘটনাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে দেখা যাবে না বলে এক বিবৃতিতে জানান বারলিংটনের পুলিশপ্রধান জন মুরাড। তবে বারলিংটনের মেয়র মিরো ওয়েইনবার্গার বলেছেন, ঘৃণামূলক অপরাধ থেকেই এই ঘটনা ঘটার ইঙ্গিত অনেকটাই প্রকট।

গুলিবিদ্ধ ওই তিন শিক্ষার্থীর নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ। গুলিবিদ্ধদের দুজন মার্কিন নাগরিক এবং তৃতীয়জন যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা। এর মাঝে হিশাম আওয়ারতানি রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির ছাত্র। কিন্নান আবদালহামিদ পেনসিলভানিয়ার হ্যাভারফোর্ড কলেজের শিক্ষার্থী। কানেকটিকাটের ট্রিনিটি কলেজে পড়েন তাহসিন আহমেদ। তিনজনই রামাল্লা ফ্রেন্ডস স্কুলের স্নাতক।

ভারমন্টের সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স এ সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বারলিংটনে ফিলিস্তিনি তিন তরুণের ওপর হামলা হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক। এখানে বা অন্য কোথাও ঘৃণার কোনো স্থান নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচনে বিদেশিদের থাবা পড়েছে: সিইসি
Next Article এইচএসসিতে যশোর বোর্ডে ফল বিপর্যয়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?