By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যুদ্ধবিরতির প্রথম দিন গাজায় ঢুকেছে ৬৩০ ত্রাণবাহী ট্রাক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যুদ্ধবিরতির প্রথম দিন গাজায় ঢুকেছে ৬৩০ ত্রাণবাহী ট্রাক
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

যুদ্ধবিরতির প্রথম দিন গাজায় ঢুকেছে ৬৩০ ত্রাণবাহী ট্রাক

Last updated: 2025/01/20 at 2:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম দিনে রোববার (১৯ জানুয়ারি) খাদ্য ও জরুরি ত্রাণবাহী ৬৩০টি ট্রাক প্রবেশ করেছে। জাতিসংঘ এই তথ্য জানিয়েছে।
ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়, ১ হাজার ৩০০ ট্রাক রাফাহ সীমান্তে প্রস্তুত আছে। এরপর ত্রাণবাহী আরও ৭০০ ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে। আমরা একা নই, অন্যরা এসব মানবিক সহায়তা প্রস্তুতে কাজ করছেন।
এর আগে মিশর জানিয়েছিল, প্রতিদিন ৫০০ ত্রাণবাহী ট্রাক ঢুকবে গাজায়। তীব্র খাদ্য সংকটের কথা মাথায় রেখে রোববার যুদ্ধবিরতির প্রথম দিনে ৬৩০ ট্রাক প্রবেশ করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
রোববার সারাদিনে রাফা ও অন্য সীমান্ত ক্রসিং দিয়ে মোট ৬৩০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ট্রাকগুলোতে গাজার বাসিন্দাদের জন্য জ্বালানি, ময়দা, চিকিৎসা সামগ্রী, শাকসবজি, মাংস ও অন্যান্য জরুরি ত্রাণ পাঠিয়েছে। এই ট্রাকগুলোর মধ্যে ২৫০টি উত্তর গাজায় পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনীর ১৫ মাসের অভিযানে গাজার উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। আগের দিন শনিবার গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের সংস্থা আনরোয়া জানিয়েছিল, গাজার রাফাহ ও কারাম আবু সালেম ক্রসিংয়ের কাছে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে ৪ হাজার ত্রাণবাহী ট্রাক। সামনের দিনগুলোতে গাজায় আরও ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন এক হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। হামলায় নিহত হন ১ হাজার ২০০ জন। এর পাশাপাশি ২৫০ জনকে গ্রেপ্তার করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা। সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
১৫ মাসের সেই ভয়াবহ অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৪৭ হাজার বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১০ হাজার ৭০০ জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১১ হাজার মানুষ। তিন মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর, কাতার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে গাজায়।
রোববার স্থানীয় সময় বেলা ১১ টা থেকে শুরু হয়েছে এই বিরতি। বিরতির প্রথম দিন ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, বিনিময়ে ৯০ জন কারাবন্দি ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সিসিইউতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
Next Article জয়ের খুব কাছে গিয়েও অস্ট্রেলিয়ার কাছে হারলো বাংলাদেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?