By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’র জমিতে যেতে বাঁধা প্রদানের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’র জমিতে যেতে বাঁধা প্রদানের অভিযোগ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’র জমিতে যেতে বাঁধা প্রদানের অভিযোগ

Last updated: 2023/05/17 at 7:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ভিটেবাড়ীর গাছের আম পাড়াকে কেন্দ্র করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্যানেল চেয়ারম্যান পরিবার ও প্রতিপক্ষের মধ্যে মারপিটের ঘটনায় এলাকায়ম মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল ও প্রতিপক্ষ বিধান মন্ডলের পরিবার একে অপরকে দোষারোপ করেছেন। গড়ইখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল অভিযোগ করেন একই গ্রামের বিধান মন্ডল গংরা তঞ্চকি দলিলে আমার বসত ঘর ও গাছপালা বেষ্টিত ভিটেবাড়ীর জমি অবৈধভাবে দখলের পাঁযতারা করে আসছেন। সরেজমিনে জানাগেছে, গড়ইখালীর হোগলারচকের মৃতঃ বল্লভ মন্ডলের মেয়ে ভবানী রানী মন্ডল ( স্বামী অমুল্য মন্ডল) এর কাছে থেকে স্থানীয় মৃতঃ বাবুরাম মন্ডলের ছেলে গড়ইখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান শরৎ চন্দ্র মন্ডল এস, এ ১১৬, ১১৫ ও ৩৯ খতিঃ সাড়ে ৪৩ শতক জমি ক্রয় করেন। যার কোবলা দলিল নং- ১৮২৯, তাং-৭-৭-২০১৪ সালে রেজিঃ হয় ও বি, আর, এস খতিয়ান-৩০৭ ৩০৮ ও ৩০৯ ও দাগ নং-১১৩৭, ১১৪৯, ১১৩৮, ১১৭২, দাগের ২, ১১ শতক জমির মধ্যে ক্রয়কৃত সম্পত্তি সাড়ে ৪৩ শতক। যার নামপত্তনসহ এ পর্যন্ত কর-খাজনাও পরিশোধ রয়েছে। অন্যদিকে এ খতিয়ান থেকে একই গ্রামের মৃতঃ বিশ্বনাথ মন্ডলের ছেলে বিধান মন্ডল গত ২৬-৭-১১ সালে ৩০৪৬ নং কোবলা দলিলে ২০ শতক জমি ক্রয় করে দখলের চেষ্টা করলে দু’পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। অনুসন্ধ্যানে জানাগেছে, উল্লেখিত খতিয়ানের জমির স্বত্ত্ব নিয়ে এরই মধ্যে গড়ইখালীর মোজারুল গাজী ও বিধান মন্ডলের মধ্যে খুলনার অতিঃ জেলা প্রশাসক ( রাজস্ব) আদালতে মিস ১২/২০১৫ মামলা দায়ের হয়। মোজাহারুল গাজীর নিকট থেকে নোটারী পাবলিক আমমোক্তার নামা গ্রহিতা হিসেবে শরৎ চন্দ্র মন্ডল এ মামলায় পক্ষভুক্ত হয়। শুনানাীন্তে মামলায় বিধান মন্ডল হেরে যান। এ আদেশের বিরুদ্ধে বিধান মন্ডল অতিঃ বিভাগীয় কমিশনার ( রাজস্ব) আদালতে মিস আপিল ১১/১৮ নং মামলা দায়ের করেন। দো-তোরপা শুনানীন্তে গত ২২-৩-২১ তারিখে অতিঃ বিভাগীয় কমিশনার ( রাজস্ব) সুভাষ চন্দ্র সাহা তার আপিল আবেদন না মঞ্জুর করেন। এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা ও প্যানেল শরৎ চন্দ্র মন্ডল জানান, আমার ক্রয়কৃত ভিটেবাড়ীর জমিতে আম, তেঁতুল, নারিকেল গাছসহ বসত ঘর রয়েছে। তিনি অভিযোগ করেন, বিধান মন্ডল একটি তঞ্চকি দলিলে তার বাড়ী ঘেষা উল্লেখিত খতিয়ানের ২০ শতক জমি ক্রয় দাবি করে বাব-বার আমার জমিতে যেতে বাঁধা দিচ্ছে। ইতোপূর্বে এ সম্পত্তি দখল করতে ব্যর্থ হলে বিধান পরিবারের হাতে লাঞ্ছিত হয়েছি। সর্বশেষ গত রবিবার সকালে দু’জন শিশু ছেলের সাথে করে আমার ছেলে কিংশুক গাছের আম পেড়ে ফিরে আসার মুহুর্ত বিধান ও তার স্ত্রী শিউলী বাঁধা দিয়ে গালমন্দ ও উপুর্যপুরি মারপিট করে আহত করেন। এ অভিযোগ সম্পর্কে বিধান মন্ডলের স্ত্রী শিউলী মন্ডল জানান, আমার বাড়ী লাগোয়া ২০ শতক জমি ক্রয় করে দখলে যাবার চেষ্টা করেও প্যানেল চেয়ারম্যান শরৎ মন্ডলের কারনে সম্ভব হচ্ছে না। সর্বশেষ আম পাড়াকে কেন্দ্র করে প্যানেল চেয়ারম্যানের পরিবারের হাতে স্বামী ও আমার বেদম মারপিট করলে আমরাও পাল্টা আক্রমন করি। তিনি আরোও বলেন, আমি যখন আমার জমিতে যেতে পারছি না, সে কারনে তার জমিতে যেতে বাঁধা দিচ্ছি না। এ প্রসঙ্গে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আব্দুস ছালাম কেরু বলেন, দুটি পরিবারের মধ্যে জমির স্বত্ত্ব নিয়ে বিরোধ চলে আসছে এবং এ নিয়ে মারামারিও হয়েছে। দ্রুত উভয়ের কাগজপত্র নিয়ে তিনি বসাবসি করে মিমাংসার উদ্যোগ নেওয়ার কথা বলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় কর্মশালা অনুষ্ঠিত
Next Article পাটকেলঘাটায় ধান ও চাল সংগ্রহের উদ্ধোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?