By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যুদ্ধের পরও গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের: নেতানিয়াহু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যুদ্ধের পরও গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের: নেতানিয়াহু
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

যুদ্ধের পরও গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের: নেতানিয়াহু

Last updated: 2023/11/07 at 2:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সার্বিক নিরাপত্তার দায়িত্ব অনির্দিষ্ট সময়ের জন্য ইসরায়েলের হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দেন নেতানিয়াহু।

আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি ও টাইমস অব ইসরায়েল।

তবে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে বা আটকদের বের হওয়ার জন্য “কৌশলগত সামান্য বিরতি” দেওয়া সম্ভব হতে পারে বলে মন্তব্য করেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী।

নেতানিয়াহু বলেন, আমি মনে করি, গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের হাতে থাকা উচিত এবং তা অনির্দিষ্টকালের জন্য। কারণ সম্প্রতি যা ঘটছে, তা আমাদের কাঙ্ক্ষিত ছিল না। আমরা এমনটা চাইনি।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা গাজার নিয়ন্ত্রণ নেয়ার আভাস দিলেও এবার প্রকাশ্যে এই অবস্থান নিলেন নেতানিয়াহু।

তবে গাজার সার্বিক নিরাপত্তা বলতে নেতানিয়াহু কি বুঝিয়েছেন তা পরিস্কার না হলেও ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে তারা যুদ্ধের পরে গাজা দখল করতে চান না।

এ ছাড়া ইরানপন্থী লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে এই যুদ্ধ থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করব—তারা বুঝবে যে এই যুদ্ধে যদি তারা জড়িয়ে পড়ে, তাহলে আমরা খুবই শক্তভাবে তার প্রতিক্রিয়া জানাব এবং আমার মনে হয় না তারা সেই ভুল করবে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু ইঙ্গিত দেন যে গাজায় হামাসের হাতে আটক থাকা জিম্মিদের মুক্তি দিলে তিনি যুদ্ধবিরতিতে সম্মত হবেন। তিনি বলেন, জিম্মিদের মুক্তি দিলে সেই উদ্দেশ্যে একটি যুদ্ধবিরতি হবে, এবং আমরা এটি হওয়ার জন্য অপেক্ষা করছি। তবে এটা এখন পর্যন্ত ঘটেনি।

এ সময় ইসরায়েলের এ প্রধানমন্ত্রী বলেন জিম্মিরা কোথায় আছে সে বিষয়ে ইসরায়েলের কাছে কিছু গোয়েন্দা তথ্য আছে কিন্তু বিস্তারিত বলতে অস্বীকার জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইংল্যান্ড ম্যাচের আগে পাকিস্তান দলে দুঃসংবাদ
Next Article নারীর অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই: সিটি মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 15 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 15 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?