By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যুদ্ধের পৌনে ২ বছরে রুশ হামলায় নিহত ১০ হাজার ইউক্রেনীয়: জাতিসংঘ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যুদ্ধের পৌনে ২ বছরে রুশ হামলায় নিহত ১০ হাজার ইউক্রেনীয়: জাতিসংঘ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

যুদ্ধের পৌনে ২ বছরে রুশ হামলায় নিহত ১০ হাজার ইউক্রেনীয়: জাতিসংঘ

Last updated: 2023/11/22 at 1:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছিল ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। তারপর পেরিয়েছে প্রায় ২ বছর ৯ মাস বা পৌনে ২ বছর। এই সময়ের মধ্যে ইউক্রেনে রুশ হামলায় ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) বরাত দিয়ে গতকাল মঙ্গলবার জাতিসংঘের ইউরোপ, মধ্য এশিয়া ও আমেরিকা বিষয়ক আন্ডার সেক্রেটারি মিরোস্লাভ জেঙ্কা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এই পৌনে ২ বছরে ইউক্রেনে ১০ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে আরও প্রায় ১৮ হাজার ৫ শতাধিক ব্যক্তি।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে শান্তি ও নিরাপত্তা রক্ষার বিষয়ে আহুত এক বৈঠকে মিরোস্লাভ জেঙ্কা হতাহতের সংখ্যা উল্লেখ করার পাশাপাশি জানান, হতাহতদের মধ্যে বিপুল পরিমাণে শিশু রয়েছে। তিনি আরও বলেন, ‘এই যুদ্ধে নিহতের বাস্তবিক সংখ্যা হয়তো আরও বেশি এবং দুঃখের বিষয় হলো—এই সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’

যুদ্ধ থামার বদলে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিমাণ আরও বাড়ছে উল্লেখ করে জেঙ্কা বলেন, ‘পক্ষান্তরে আমরা এই লক্ষণ দেখতে পাচ্ছি যে, আসন্ন শীতের সময়ে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার পরিমাণ ও বাড়তে পারে।’ এ সময় জেঙ্কা সতর্ক করে দিয়ে বলেন, এমনটা হলে ইউক্রেনীয়দের ওপর ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে।

বৈঠকে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চলের কিছুদিন আগে হয়ে যাওয়া নির্বাচন প্রসঙ্গে জেঙ্কা বলেন, ‘ইউক্রেনের যেসব অঞ্চল বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে সেখানে আমরা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়ে উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘এসব অঞ্চলে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন বা নতুন প্রতিষ্ঠান আরোপ এবং পরিচয় বদলের যে প্রচেষ্টা তার সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এবং এটি যেকোনো দিক থেকেই অগ্রহণযোগ্য।’

এ সময় জেঙ্কা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ইউক্রেনের ওপর নিবদ্ধ করে একটি স্থিতিশীল সমাধানের মাধ্যমে যুদ্ধ শেষ করে ইউক্রেনের জনগণের কষ্ট লাঘবের প্রতি আহ্বান জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে নৌকা পেতে চান আওয়ামী লীগের ৪৪ নেতা
Next Article সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 49 minutes ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?