
বিজ্ঞপ্তি : মহানগর যুবলীগের সাবেক সদস্য মহিদুল ইসলাম মিলনের মাতা শেখ বেনুয়ারা বেগম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার দুপুর ১টায় খালিশপুর আবাসিক এলাকার ১৫০নং রোডের নিজ বাড়ি ৫৫নং বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার পুত্র সন্তান ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আজ রবিবার বাদ এশা ১২নং ওয়ার্ডের বায়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর গোয়ালখালি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।