By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যেভাবে ‌‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠেন খালেদা জিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > যেভাবে ‌‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠেন খালেদা জিয়া
জাতীয়

যেভাবে ‌‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠেন খালেদা জিয়া

Last updated: 2025/12/30 at 1:59 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : চার দেয়ালের গণ্ডি পেরিয়ে যে নারী উঠে এসেছিলেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে কঠিন সময়গুলোতে, আজ তিনি নেই। আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা আর আত্মত্যাগের দৃষ্টান্ত রেখে যাওয়া খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ইন্তেকাল করেছেন।
জেল, জুলুম, নির্যাতন সবকিছু উপেক্ষা করে গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তার রাজনৈতিক জীবনের এই নির্ভীক পথচলাই তাকে দিয়েছে ‘আপসহীন নেত্রী’র ঐতিহাসিক উপাধি।
১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। সেই আকস্মিক ও বেদনাবিধুর ঘটনায় নেতৃত্বশূন্য হয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিশেহারা হয়ে ওঠে দল ও নেতাকর্মীরা। ঠিক সেই শোক ও অনিশ্চয়তার মুহূর্তেই রাজনীতির ময়দানে পা রাখেন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত বেদনা ও স্বামীর শূন্যতা বুকে ধারণ করেই তিনি কাঁধে তুলে নেন একটি বড় রাজনৈতিক দলের দায়িত্ব।
১৯৮১ সাল থেকেই একদিকে দলকে পুনর্গঠন, অন্যদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে আপসহীন অবস্থান নেন খালেদা জিয়া। সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির যে ভিত্তি শহীদ জিয়াউর রহমান রেখে গিয়েছিলেন, সেই পথেই বিএনপিকে এগিয়ে নেন খালেদা জিয়া কোনো আপস ছাড়াই।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, খালেদা জিয়ার দৃঢ় ও সাহসী নেতৃত্বেই ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে স্বৈরাচার এরশাদের। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন অন্যতম প্রধান কাণ্ডারি। এর ধারাবাহিকতায় ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয় এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সেই অর্জন তাকে ইতিহাসে অনন্য উচ্চতায় স্থান দেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয়তাবাদ, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে তিনি কখনও একচুল ছাড় দেননি। ভয় কিংবা লোভ কোনোটির কাছেই মাথা নত করেননি। দীর্ঘ সময় কারাবরণ, রাজনৈতিক নিপীড়ন এবং মারাত্মক অসুস্থতার মধ্যেও তিনি মাতৃভূমি ছেড়ে যাননি। গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের প্রশ্নে তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে।

জন্মভূমি ডেস্ক December 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর
Next Article সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল ও রিজভী
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?