By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যে কারণে নীল সাঁতারু কাঁকড়ার চাহিদা বেশি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > যে কারণে নীল সাঁতারু কাঁকড়ার চাহিদা বেশি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

যে কারণে নীল সাঁতারু কাঁকড়ার চাহিদা বেশি

Last updated: 2025/02/03 at 11:45 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাগরের নীল সাঁতারু কাঁকড়ার পোনা উৎপাদনে সফলতা অর্জন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা। ইনস্টিটিউটের কক্সবাজারস্থ সামুদ্রিক মৎসা ও প্রযুক্তি কেন্দ্রে সম্প্রতি এ সাফল্য অর্জিত হয়েছে।

গবেষক দলে ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফজলে রাব্বি, বৈজ্ঞানিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তোরাবুর রহমান। পোনা উৎপাদন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় এখন হ্যাচারিতে সাঁতারু কাঁকড়ার পোনা উৎপাদন সম্ভব হবে এবং চাষাবাদ করা যাবে। ব্লু-ইকনোমি বা সুনীল অর্থনীতির ক্ষেত্রে এ অর্জনের ফলে দেশে কাঁকড়া চাষে নতুন দিগন্ত উন্মোচিত হবে আশা করা হচ্ছে।

বিএফআরআই সূত্রে জানা গেছে যে, বাংলাদেশের সমুদ্রসীমায় তিন প্রজাতির সাঁতারু কাঁকড়া রয়েছে। এর মধ্যে স্বাদ ও খাদ্যমান বিচারে নীল সাঁতারু কাঁকড়ার চাহিদা ও বাজারমূল্যও বেশি। পুষ্টিমান বিবেচনায় নীল সাঁতারু কাঁকড়াতে ১৮ দশমিক ২ শতাংশ প্রোটিন থাকে। এই কাঁকড়া ফুল কাঁকড়া, নীল কাঁকড়া, নীল মান্না কাঁকড়া নামেও পরি
জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মিশর, মোজাম্বিক, কেনিয়া, ইসরাইল, লেবানন, তুর্কি, সাইপ্রাস, অস্ট্রেলিয়া এবং ফিজি বাণিজ্যিকভাবে নীল সাঁতারু কাঁকড়া আহরণ করে থাকে। বঙ্গোপসাগরে এই কাঁকড়া মূলত কক্সবাজারস্থ এলিফেন্ট পয়েন্ট, টেকনাফ, শাপলাপুর, সোনাদিয়া দ্বীপ, শাহ্পরীর দ্বীপ ও মহেশখালী উপকূলীয় অঞ্চলে মাছের সঙ্গে আহরিত হয়। বর্তমানে শীলা কাঁকড়ার পাশাপাশি নীল সাঁতারু কাঁকড়া বিভিন্ন গ্রেড অনুযায়ী রেস্তোরাঁয় বিক্রি হয় এবং জনপ্রিয় সি-ফুড হিসেবে বিদেশে রপ্তানি হচ্ছে। এটি খেতে সুস্বাদু এবং দক্ষিণ এশিয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রাকৃতিক জলাশয়ে এর উৎপাদন ক্রমহ্রাসমান। এ পরিপ্রেক্ষিতে ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গত দুই বছর যাবত্ নীল সাঁতারু কাঁকড়া নিয়ে কক্সবাজার কেন্দ্রে গবেষণা পরিচালনা করেন।

এ প্রসঙ্গে গবেষক দলের প্রধান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, নীল সাঁতারু কাঁকড়া স্বজাতিভোজী বৈশিষ্টে্যর হওয়ায় এর পোনা বাঁচিয়ে রাখাই অন্যতম চ্যালেঞ্জ। তিনি বলেন, বিশ্বে এ পর্যন্ত এই কাঁকড়ার পোনা বেঁচে থাকার সর্বোচ্চ হার ৮ থেকে ৯ শতাংশ। পোনা বাঁচার হার বৃদ্ধির ওপর আরো

সাঁতারু কাঁকড়ার পোনা উত্পাদনে সফলতা প্রসঙ্গে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ এই প্রতিবেদককে বলেন প্রচলিত মৎস্যসম্পদের উন্নয়নের পাশাপাশি অপ্রচলিত মৎস্যসম্পদ সিউইড, কাঁকড়া, ওয়েস্টার, শামুক, ঝিনুক, কুঁচিয়া ইত্যাদি নিয়ে গবেষণা পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন অপ্রচলিত মৎস্যসম্পদ সাঁতারু কাঁকড়ার পোনা উৎপাদনে সাফল্য পাওয়ায় পোনা প্রাপ্তি ও চাষাবাদ সহজতর হবে এবং উত্পাদন বৃদ্ধির মাধ্যমে বিদেশে এই কাঁকড়া আরো বেশি করে রপ্তানি করা যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বজ্রপাত প্রতিরোধে তালগাছের ভূমিকা
Next Article শ্যামনগরে জোর করে জমি দখল ঘর নির্মাণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?