By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > যোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী
সম্পাদকীয়

যোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী

Last updated: 2023/04/13 at 11:32 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

চলে গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরিণত বয়সে প্রয়াত হলেও তাঁর প্রস্থান দেশের জন্য বড় ক্ষতি। তাঁর সাহসী ও যোদ্ধা পরিচয়টিই ছিল প্রধান। একাত্তরে যেমন দেশের জন্য যুদ্ধ করেছেন, তেমনি গোটা জীবনই অন্যায়-অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। প্রধানত চিকিৎসক ও জনস্বাস্থ্য চিন্তাবিদ হিসেবে সুখ্যাতি পেলেও একজন সমাজসেবক ও দেশপ্রেমিক হিসেবে তাঁর কর্মকা- বিস্তৃতি লাভ করে এবং সাধারণ মানুষের কাছে তিনি সমাদৃত হয়ে ওঠেন। অন্তরে ছিলেন একজন সজ্জন, পরোপকারী ও সাদাসিধা মানুষ।

বর্ষীয়ান এ কর্মবীরের বিদায়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ, ওষুধশিল্প ও জনস্বাস্থ্য খাতে ডা. জাফরুল্লাহর চৌধুরী অবদান স্মরণীয় হয়ে থাকবে।’ তাঁর মৃত্যুতে আমরা শোকগ্রস্ত। তাঁকে জানাই সশ্রদ্ধ বিদায় অভিবাদন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন ভাস্কুলার সার্জন। তিনি মূলত জনস্বাস্থ্য চিন্তাবিদ। ১৯৮২ সালের ওষুধনীতি দেশকে ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ করে। ওই নীতি প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। বহির্বিশ্বে তাঁর পরিচয় বিকল্প ধারার স্বাস্থ্য আন্দোলনের সমর্থক ও সংগঠক হিসেবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ভারতের ত্রিপুরায় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল গড়ে তোলায় বিশেষ ভূমিকা ছিল জাফরুল্লাহ চৌধুরীর।

যুক্তরাজ্যে অবস্থানরত চিকিৎসকদের মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত, হাসপাতালের জন্য ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করার ক্ষেত্রেও তাঁর ছিল বড় ভূমিকা। যাদের আগে কোনো প্রশিক্ষণ ছিল না, এমন নারীরা কয়েক দিনের প্রশিক্ষণ নিয়েই হাসপাতালে সেবার কাজ করেছিলেন। বাংলাদেশ ফিল্ড হাসপাতালের সেই অভিজ্ঞতা জাফরুল্লাহ চৌধুরী কাজে লাগিয়েছিলেন ১৯৭২ সালে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে একুশ শতকের করোনাভাইরাস মহামারি- পুরো পাঁচ দশকেই কোনো না কোনোভাবে আলোচনায় এসেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশে অনেকেই যাকে সম্বোধন করেন গরিবের ডাক্তার হিসেবে। ছাত্রজীবনে বাম ধারার রাজনীতি করলেও পরবর্তী জীবনে তিনি সক্রিয় রাজনীতি করেননি। তবে সবসময়ই স্বাধীন রাজনৈতিক মতামতের মাধ্যমে জনমনে প্রভাব ফেলেছিলেন। বিভিন্ন সময়ে তার কোনো কোনো কর্মকা- ও অভিমত নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হলেও তাঁর গভীর দেশপ্রেম নিয়ে কারোরই কোনো দ্বিমত ছিল না।

তাঁর চলে যাওয়ার পরে স্বতঃস্ফূর্তভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ব্যাপক শ্রদ্ধা-ভালোবাসার প্রকাশ ঘটেছে, তাতে স্পষ্ট হয়ে উঠেছে যে, জনমানুষের হৃদয় তিনি কতটা স্পর্শ করেছিলেন। এভাবে দল-মত নির্বিশেষে সবাই মিলে একজন মানুষকে অনিঃশেষ শ্রদ্ধা জানানোর নজির বাংলাদেশের নিকট অতীতে প্রায় নেই। অনুসরণীয় তাঁর আদর্শ প্রেরণা দেবে নতুন প্রজন্মকে। কর্মের মধ্য দিয়ে এদেশের সচেতন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Next Article দলীয় নেতাকর্মীদের শেখ হাসিনা: দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?