
জন্মভূমি ডেস্ক : রচনা বন্দ্যোপাধ্যায়ের রূপের রহস্য নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। কীভাবে এখনও এত সুন্দরী তিনি?
রচনা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরের বেশি সময় ধরে সঞ্চালনা করছেন বাংলার ১ নম্বর রিয়েলিটি শো দিদি নম্বর ১-এর। শুধু যে শো-র টিআরপি ধরে রেখেছেন তা নয়, সঙ্গে যেন নিজেকেও একইরকম রেখেছেন। দিদি নম্বর ১-এ খেলতে আসা তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই টিভির দিদির কাছে প্রশ্ন ছুঁড়ে দেন কীভাবে এখনও এত ফিট তিনি। ১৯৭৪ সালের ২ অক্টোবর জন্ম রচনার। সেই হিসেবে বয়স এখন ৪৮। টানা এত বছরের কেরিয়ারে বেশিরভাগ দিনই তাঁকে আসতে হয় ক্যামেরার সামনে। অর্থাৎ করতে হয় চড়া মেকআপ। তাতেও কীভাবে এত ভালো ত্বক, এত ছিপছিপে চেহারা। এবার দিদি নম্বর ১-এ এসে এরকম প্রশ্নই রচনাকে করেছিলেন অভিনেত্রী দর্শনা বণিক।
রচনা বলেন, ‘আমি স্পেশ্যাল কিছ্ছু করি না। সব খাই। সবাই যা করে তাই করি’। দর্শনা ফের প্রশ্ন করেন, ‘ঘুমনোর আগে বা বেরুনোর আগে কিচ্ছু মাখো না?’ রচনা হাসতে হাসতে জবাব দেন, ‘আরে রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিম মাখি। আর দিনের বেলা বেরোলে সানস্ক্রিন মাখি। ব্যাস। আর কিছুই সেরকম না।’